মো. আব্দুল মান্নান
ময়মনসিংহের ফুলপুর উপজেলার ঐতিহ্যবাহী ক্বওমী শিক্ষা প্রতিষ্ঠান জামিয়া আরাবিয়া আশরাফুল উলূম বালিয়ার ১০৫তম আজিমুশ্বান বড়সভায় এবার জর্ডানের শায়খ আবু উবায়দা উমর খাযির দামাত বারাকাতুহুম আসছেন। উনার ভিসা আজ বৃহস্পতিবার (১৮ জানুয়ারি) নিশ্চিত হয়েছে।
আগামী ২৬ জানুয়ারি বালিয়ার বড়সভা। এ উপলক্ষে জর্ডানের এই শায়েখ ছাড়াও মুফতী আলী হাসান উসামাসহ দেশ বরেণ্য উলামায়ে কেরাম এতে বয়ান করবেন।
মাদরাসার শিক্ষা উপদেষ্টা শায়খুল হাদীস মাওলানা এমদাদুল হক দামাত বারাকাতুহুম, মুহতামিম মাওলানা ওয়াইজ উদ্দিন, সহ-সভাপতি আবুল কালাম আজাদ ও প্রচার সম্পাদক মোহাম্মদ হাবিবুর রহমান সকলকে যিকিরের সাথে দলে দলে যোগদান করে দো-জাহানের কামিয়াবি হাসিল করতে অনুরোধ জানিয়েছেন।