• মঙ্গলবার, ১০ ফেব্রুয়ারী ২০২৬, ১০:৫৯ অপরাহ্ন
শিরোনাম
প্রথম আলোর নিজস্ব প্রতিবেদক মোস্তাফিজুর রহমানের বাবা আর নেই ‘আয়ুব আলী খোকন একজন আদর্শ শিক্ষক ছিলেন, যতগুলো গুণ থাকা দরকার তার মধ্যে সবই ছিল’ ময়মনসিংহ-২ আসনে স্বতন্ত্র প্রার্থী শাহ শহীদ সারোয়ারের নির্বাচনি পথসভা বিএনপি নেতার বিরুদ্ধে দাঁড়ি ধরে হেনস্তার অভিযোগ : প্রশাসনিক তদন্ত দাবি মিছিলের শহরে পরিণত হয়েছিল ফুলপুর পয়ারী গোকুল চন্দ্র উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আয়ুব আলী খোকন স্যার আর নেই বীর মুক্তিযোদ্ধা মুখলেছুর রহমান ছিলেন একজন সৎ দানবীর ও ভালো মনের মানুষ ফুলপুরে দেশীয় অস্ত্র ও মাদকসহ পৃথক অভিযানে আটক ২ ১১ দলীয় ঐক্য জোটের অন্যতম নেতা মামুনুল হকের তারাকান্দা ও ধোবাউড়া সফর সাংবাদিক ইমনের বাবার জানাজা সম্পন্ন : দোয়ার দরখাস্ত

ফুলপুরের আসফিয়া খান আর নেই

Reporter Name / ৫৩ Time View
Update : বুধবার, ৩ ডিসেম্বর, ২০২৫

অনলাইন ডেস্ক :

ময়মনসিংহের ফুলপুর পৌরসভার সাহাপুর খানবাড়ীর কন্যা ফুলপুর বালিকা উচ্চ বিদ্যালয়ের ৬ষ্ঠ শ্রেণির শিক্ষার্থী  আসফিয়া খানম (১২) আর নেই। তিনি মঙ্গলবার (২ ডিসেম্বর) সকাল পৌনে ৯টায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিঊন।

জানা যায়, আসফিয়া সাহাপুর খান বাড়ির মোঃ আশরাফ খানের একমাত্র মেয়ে। তিনি সড়ক দুর্ঘটনায় মারাত্মক আহত হয়ে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে লাইফ সাপোর্টে থাকা অবস্থায় ইন্তেকাল করেছেন।

জানা যায়, সে পরীক্ষায় অংশ নেওয়ার জন্য স্কুলে যাওয়ার পথে সাহাপুর বাজারে অটোরিকশার জন্য অপেক্ষা করছিল। এমন সময় ভাইটকান্দি থেকে আসা লাউ–বোঝাই একটি অটোরিকশা নিয়ন্ত্রণ হারিয়ে তার ওপর উল্টে পড়ে। পরে স্থানীয়রা তাকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে ফুলপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। অবস্থার অবনতি হলে তাকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে এবং পরে ঢাকার শ্যামলীর ন্যাশনাল ইনস্টিটিউট অব নিউরোসায়েন্সেস হাসপাতালে পাঠানো হয়।

অবশেষে চিকিৎসাধীন অবস্থায় মঙ্গলবার সকালে তার মৃত্যু হয় বলে পরিবার সূত্রে জানা গেছে। মাথায় গুরুতর আঘাত পেয়েছিল। দীর্ঘসময় ধরে তার জ্ঞান ফিরছিল না। এমনকি  রক্তক্ষরণ অব্যাহত ছিল।


আপনার মতামত লিখুন :
More News Of This Category

ফেসবুকে আমরা