• সোমবার, ০৯ ফেব্রুয়ারী ২০২৬, ০৩:০১ পূর্বাহ্ন
শিরোনাম
বীর মুক্তিযোদ্ধা মুখলেছুর রহমান ছিলেন একজন সৎ দানবীর ও ভালো মনের মানুষ ফুলপুরে দেশীয় অস্ত্র ও মাদকসহ পৃথক অভিযানে আটক ২ ১১ দলীয় ঐক্য জোটের অন্যতম নেতা মামুনুল হকের তারাকান্দা ও ধোবাউড়া সফর সাংবাদিক ইমনের বাবার জানাজা সম্পন্ন : দোয়ার দরখাস্ত ‘একই বুথে দুইজনের বেশি সাংবাদিক প্রবেশ করতে পারবেন না’- ইউএনও, ফুলপুর মাত্র দুই ঘন্টার ব্যবধানে মারা গেলেন ফুলপুরের দুই মুরুব্বি ময়মনসিংহে নির্বাচন ও গণভোট ২০২৬ সংক্রান্ত মতবিনিময় সভা ময়মনসিংহ-২ আসনে কারাগারে আটক পিতার পক্ষে নির্বাচনি প্রচারণায় নেমেছেন কন্যা কাশফী ময়মনসিংহ-২ আসনে হাতপাখার পক্ষে পথসভায় বক্তব্য রাখেন পীর সাহেব চরমোনাই ময়মনসিংহ-২ আসনে ১০ দলীয় ঐক্য জোট প্রার্থী মুফতী মুহাম্মাদুল্লাহর রিকশা প্রতীকের পক্ষে বিশাল মিছিল

সড়ক দুর্ঘটনা এঁড়াতে চানপুর ব্রিজ এলাকায় রাস্তা সংস্কার, ফুটওভার ব্রিজ হচ্ছে ফুলপুর হাসপাতালের সামনে

Reporter Name / ৮২ Time View
Update : মঙ্গলবার, ২৫ নভেম্বর, ২০২৫

মো. আব্দুল মান্নান :

ময়মনসিংহের ফুলপুরে সড়ক দুর্ঘটনা রোধকল্পে চানপুর ব্রিজ এলাকায় রাস্তা সংস্কার ও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে ফুটওভার ব্রিজ হচ্ছে। ফুলপুর উপজেলা নির্বাহী অফিসার সাদিয়া ইসলাম সীমা এসব তথ্য জানান। তিনি বলেন, ফুলপুর উপজেলায় যোগদানের পর থেকেই সড়ক দুর্ঘটনায় কিছুদিন পরপর বহু মানুষের মৃত্যুর খবর অন্য সকলের মত আমাদেরকেও ব্যথিত করে। সেরকমই একটি দুর্ঘটনা প্রবণ রাস্তা হচ্ছে সিংহেশ্বর ইউনিয়নের চানপুর ব্রিজ সংলগ্ন এলাকা। ওই রাস্তায় কিছুদিন পর পর বিভিন্ন ধরনের যানবাহনের ঘন ঘন অ্যাক্সিডেন্ট হয় এবং এতে বহু মানুষের প্রাণহানি হয়েছে।
উপজেলা প্রশাসনের পক্ষ থেকে বরাবরই এ বিষয়টি নিয়ে জেলা সমন্বয় সভায় সড়ক বিভাগের দৃষ্টি আকর্ষণ করা হয় এবং তারই প্রেক্ষিতে ২৪ নভেম্বর সড়ক বিভাগের প্রতিনিধি দল ঠিকাদারসহ রাস্তা সংস্কারের জন্য চানপুর এলাকা পরিদর্শন করেন।

বুধবার (২৬ নভেম্বর) থেকে চানপুর ব্রিজ সংলগ্ন ৩১০ মিটার রাস্তা সংস্কার করা হবে। যেখানে মূলত বেশি পরিমাণে বিটুমিন দেওয়ার জন্য এক্সিডেন্ট হয় বলে ধারণা করা হয়। রাস্তার ত্রুটির জন্য এতদিন যেসব অ্যাক্সিডেন্ট হয়ে আসছিল সেই জায়গাটা এখন সংশোধন হবে। বিভিন্ন পরিবহনের ড্রাইভার থেকে শুরু করে সকলে যদি সচেতন হয় তাহলে সড়ক দুর্ঘটনা এড়ানো অনেকাংশে সম্ভব।
এছাড়া ফুলপুর হাসপাতালের সামনে একটি ফুটওভার ব্রিজের দাবি ভুক্তভোগী মানুষের দীর্ঘদিনের। যে পাশে হাসপাতাল সে পাশে নেই কোন ফার্মেসী। অহরহ ওষুধ পত্রসহ নানা কারণে অকারণে দ্রুত রোড পার হওয়ার প্রয়োজন পড়ে। এতে মানুষ দুর্ঘটনার শিকার হওয়াটা একেবারেই স্বাভাবিক। এজন্য উপজেলা প্রশাসন উদ্যোগ নিয়েছে। সেটিও হবে, ইনশাআল্লাহ। আগামী ১ মাসের মধ্যে অনুমোদন হয়ে টেন্ডারে যাবে খুব শীঘ্রই। আসুন, আমরা সবাই মিলে সচেতন হই এবং  নিরাপদ সড়ক গড়ে তুলি।


আপনার মতামত লিখুন :
More News Of This Category

ফেসবুকে আমরা