• শনিবার, ১৭ জানুয়ারী ২০২৬, ০৭:২১ পূর্বাহ্ন
শিরোনাম
জাতীয় ইমাম সমিতি ফুলপুর উপজেলা ও পৌর শাখার উদ্যোগে শীতবস্ত্র বিতরণ ফুলপুরে ৪০ দিন জামাতে নামাজ পড়ে পুরস্কার পেলেন ১০ মুসুল্লী ফুলপুরের মাহিন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক পদে নিয়োগ পাওয়ায় বিভিন্ন মহলের পক্ষ থেকে অভিনন্দন ফুলপুরে দাদী ও মা’সহ গুরুতর আহত শিশুকন্যা ইফামনি, সিএনজি চালক আটক ময়মনসিংহের ৭ উপজেলার জন্ম মৃত্যু নিবন্ধন অগ্রগতি বিষয়ে ফুলপুরে পর্যালোচনা সভা এই সীজনেই শীতবস্ত্র বিতরণ করা হবে– হাফেজ মাওলানা মুহিউদ্দিন আবারও বিশ্বসেরা বিজ্ঞানীর তালিকায় ফুলপুরের কৃতি সন্তান মালয়েশিয়ার সানওয়ে বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. সাইদুর রহমান সব ছাড়বো কিন্তু আল্লাহর দীনের ঝান্ডাকে ভূলুণ্ঠিত হতে দেব না— আল্লামা মামুনুল হক ফুলপুরে সাংবাদিক নাজিম উদ্দিনের পিতার জানাজা সম্পন্ন ফুলপুরে সাংবাদিক নাজিম উদ্দিনের বাবা আর নেই

ঈশ্বরগঞ্জে প্রান্তিক কৃষকদের মাঝে ধানের বীজ বিতরণ

Reporter Name / ৩০ Time View
Update : রবিবার, ২৩ নভেম্বর, ২০২৫

রাকিবুল ইসলাম, ঈশ্বরগঞ্জ :

ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে প্রান্তিক কৃষকদের কৃষি উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে ৩০০ জন কৃষকের মাঝে বিনামূল্যে ব্রি-১০২ জাতের বোরো ধানের বীজ বিতরণ করা হয়েছে। আজ রবিবার (২৩ নভেম্বর) দুপুরে ঈশ্বরগঞ্জ উপজেলা পরিষদ চত্বরে এ বীজ বিতরণ কর্মসূচির আয়োজন করা হয়।

টপ কেয়ার লিমিটেডের সহযোগিতায় অনুষ্ঠানের আয়োজন করেন ঈশ্বরগঞ্জ পৌর বিএনপির সদস্য সচিব নূরে আলম জিকু। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কৃষকদের মাঝে বীজ বিতরণ করেন ঈশ্বরগঞ্জ উপজেলা বিএনপির আহ্বায়ক ইঞ্জিনিয়ার লুৎফুল্লাহেল মাজেদ বাবু।

প্রধান অতিথি ইঞ্জিনিয়ার লুৎফুল্লাহেল মাজেদ বাবু বলেন, আমাদের প্রান্তিক কৃষকরাই দেশের খাদ্য উৎপাদনের মূল চালিকা শক্তি। তারা মাঠে ঘাম ঝরিয়ে যে ধান উৎপাদন করেন, সেই ফসল দিয়েই দেশের জনগণের খাদ্যের চাহিদা পূরণ হয়। আজকের এই বীজ বিতরণ কর্মসূচি কোনো উপহার নয়, বরং তাদের প্রতি আমাদের দায়বদ্ধতার একটি ক্ষুদ্র প্রয়াস। উন্নত জাতের বীজ পেলে কৃষকের উৎপাদন খরচ কমে এবং ফলনও বৃদ্ধি পায়—এ কারণে এই ব্রি-১০২ জাতের বোরো ধান তাদের হাতে তুলে দিতে পেরে আমরা আনন্দিত।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন, উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আতিকুর রাজ্জাক ভূঁইয়া হিরা, আহসান পারভেজ, শরিফ আবেদীন জায়েদী, পৌর বিএনপির যুগ্ম আহ্বায়ক জুলফিকার আলী টিপু, হায়দার আলী, উপজেলা স্বেচ্ছাসেবক দলের ভারপ্রাপ্ত আহ্বায়ক রফিক উদ্দিন, জেলা যুবদলের সদস্য জিয়াউর রহমান।


আপনার মতামত লিখুন :
More News Of This Category

ফেসবুকে আমরা