• শনিবার, ০৭ ফেব্রুয়ারী ২০২৬, ০৪:৩৩ পূর্বাহ্ন
শিরোনাম
১১ দলীয় ঐক্য জোটের অন্যতম নেতা মামুনুল হকের তারাকান্দা ও ধোবাউড়া সফর সাংবাদিক ইমনের বাবার জানাজা সম্পন্ন : দোয়ার দরখাস্ত ‘একই বুথে দুইজনের বেশি সাংবাদিক প্রবেশ করতে পারবেন না’- ইউএনও, ফুলপুর মাত্র দুই ঘন্টার ব্যবধানে মারা গেলেন ফুলপুরের দুই মুরুব্বি ময়মনসিংহে নির্বাচন ও গণভোট ২০২৬ সংক্রান্ত মতবিনিময় সভা ময়মনসিংহ-২ আসনে কারাগারে আটক পিতার পক্ষে নির্বাচনি প্রচারণায় নেমেছেন কন্যা কাশফী ময়মনসিংহ-২ আসনে হাতপাখার পক্ষে পথসভায় বক্তব্য রাখেন পীর সাহেব চরমোনাই ময়মনসিংহ-২ আসনে ১০ দলীয় ঐক্য জোট প্রার্থী মুফতী মুহাম্মাদুল্লাহর রিকশা প্রতীকের পক্ষে বিশাল মিছিল ময়মনসিংহ-২ আসনে ১০ দলীয় ঐক্য জোট রিকশা প্রতীকের প্রার্থীর পক্ষে তারাকান্দায় বিশাল মিছিল ফুলপুরে হাফেজ নাজমুল ইসলাম আর নেই

হালুয়াঘাটে মধ্য নড়াইল আরাফাত জামে মসজিদের ৬ষ্ঠ বার্ষিক সভা সুষ্ঠুভাবে সম্পন্ন

Reporter Name / ৬২ Time View
Update : রবিবার, ২৩ নভেম্বর, ২০২৫

মো. আব্দুল মান্নান :
ময়মনসিংহের হালুয়াঘাটে মধ্য নড়াইল আরাফাত জামে মসজিদের ৬ষ্ঠ বার্ষিক বিষয়ভিত্তিক ইসলামী সম্মেলন আল্লাহর রহমতে সুষ্ঠুভাবে সম্পন্ন হয়েছে। শনিবার (২২ নভেম্বর ২০২৫) সকাল ১০টা থেকে শুরু হয়ে রাত সাড়ে ১২টা পর্যন্ত চলে সভার কার্যক্রম।

সকাল ১০টায় মহিলাদের উদ্দেশ্যে বয়ান শুরু হয়। শেষ হয় বিকাল সাড়ে ৩টায়। মহিলা সভায় প্রধান বক্তা হিসেবে বয়ান করেন নালিতাবাড়ীর কৃতি সন্তান ফুলপুরের সঞ্চুর বালিকা দাখিল মাদরাসার সিনিয়র শিক্ষক মুফাসসিরে কুরআন বিশিষ্ট ইসলামিক চিন্তাবিদ মাওলানা হাতেম আলী।

এছাড়া অত্র মসজিদের ইমাম ও খতীব ক্বারী মোঃ আব্দুল হালিম ও ঢাকা সরকারি আলিয়া মাদরাসার তাফসীর বিভাগের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী সাভার নূরুল কুরআন মডেল মাদরাসার পরিচালক মো. হাসান আলীর পুত্র হাফেজ মাওলানা মুশাররফ হুসাইনের সঞ্চালনায় মহিলা সভায় আরও বক্তব্য রাখেন, শ্রীপুর আলহাজ্ব আলা উদ্দিন জামিয়া কুরআনিয়ার সাবেক সিনিয়র মুহাদ্দিস পূর্ব নড়াইল গ্রামের কৃষক রহমত আলীর ছেলে হাফেজ মাওলানা সাঈদুল ইসলাম, ময়মনসিংহ গোপালনগর এমদাদীয়া ফাযিল (ডিগ্রি) মাদরাসার আরবী প্রভাষক মরহুম আব্দুল জাব্বার জবর আলীর কনিষ্ঠ পুত্র এমফিল গবেষক হাফেজ মাওলানা আব্দুল্লাহ প্রমুখ।


এরপর বাদ আসর সভার দ্বিতীয় পর্ব শুরু হয়। এতে হাফেজ মুশাররফ হুসাইনের কুরআন তেলাওয়াতের পর বয়ান করেন, ফেনীর বৈঠারপাড় তালিমুল কুরআন মডেল মাদরাসার সহকারী শিক্ষক ও বাইতুল মামুর জামে মসজিদের ইমাম ও খতীব মরহুম আব্দুল জব্বার জবর আলীর পুত্র মাওলানা আব্দুল হান্নান, ব্রাহ্মণবাড়ীয়ার আশুগঞ্জের শালুকপাড়া জামে মসজিদের পেশ ইমাম অত্র মসজিদের জমিদাতা মুয়াজ্জিন আশরাফ আলীর পুত্র হাফেজ মুমিনুল ইসলাম ও হাফেজ মাওলানা আব্দুল্লাহ।

এরপর তৃতীয় পর্বে এশার নামাজের পর বয়ান করেন, গাজীপুর কালীগঞ্জের দারুল উলূম মুক্তারপুর মাদরাসার সিনিয়র সহকারী শিক্ষক মরহুম মকবুল হোসেনের পুত্র হাফেজ মাওলানা মনিরুল ইসলাম, ধারা ধানহাটা জামে মসজিদের খতীব পূর্ব নড়াইল গ্রামের মরহুম জনাব আলীর পুত্র হাফেজ মাওলানা আবুল কালাম আজাদ জামিল, খরমা খাদেমুল জান্নাত মহিলা মাদরাসার মুহতামিম কিসমত নড়াইল গ্রামের মারফত আলীর পুত্র মুফতী সিরাজুল ইসলাম, ফুলপুর মহিলা কামিল মাদরাসার আরবী প্রভাষক মাওলানা আনিসুর রহমান শেরপুরী, মাওনা চংনাপাড়া জামে মসজিদের খতীব ফুলপুর বাসস্ট্যান্ডে মুসলিম বোরকা হাউজের প্রোপ্রাইটর হাফেজ মাওলানা আব্দুল্লাহ আল ফাহাদ, নালিতাবাড়ীর বিশিষ্ট ইসলামিক চিন্তাবিদ সঞ্চুর বালিকা দাখিল মাদরাসার সিনিয়র শিক্ষক মাওলানা হাতেম আলী, যাত্রাবাড়ী জামিয়া রাহমানিয়া দারুল উলূম কাজলার মুহাদ্দিস শুকুরসী কেন্দ্রীয় জামে মসজিদের ইমাম ও খতীব মাহফিলের প্রধান বক্তা মুফতী উবায়দুল্লাহ আল ফারাবী, বাইতুন নূর জামে মসজিদের ইমাম ও খতীব মধ্য নড়াইল গ্রামের মরহুম আব্দুল জব্বার জবর আলীর পুত্র অত্র মসজিদ কমিটির সভাপতি মাওলানা মো. আব্দুল মান্নান, জামিয়া হুসাইনিয়া দারুল উলূম মাঝিয়াইলের মুহতামিম অত্র সভার সভাপতি শায়খুল হাদীস পীরে কামেল মাওলানা নূর হুসাইন।
রাজনৈতিক নেতৃবৃন্দের মধ্যে বক্তব্য রাখেন, ময়মনসিংহ-২ আসনে বিএনপি মনোনীত এমপি পদপ্রার্থী বিএনপির কেন্দ্রীয় কমিটির যুগ্ম মহাসচিব সৈয়দ এমরান সালেহ প্রিন্স, বাংলাদেশ খেলাফত মজলিস মনোনীত এমপি পদপ্রার্থী আলহাজ্ব মাওলানা তাজুল ইসলাম আকন্দ, বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত এমপি পদপ্রার্থী মাহফুজুর রহমান মুক্তা ও ইসলামী আন্দোলন বাংলাদেশ মনোনীত এমপি পদপ্রার্থী এডভোকেট মুফতী জিল্লুর রহমান। এসময় প্রত্যেক দলের স্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। এছাড়া বক্তব্য রাখেন গাজীপুরের টঙ্গীতে অবস্থিত মাসকো গ্রুপের ফেব্রিকস স্টোরের জুনিয়র নির্বাহী অফিসার কুমুরিয়া গ্রামের আব্দুল জলিলের পুত্র মাজহারুল ইসলাম। এসময় উপস্থিত ছিলেন, ফুলপুর বায়তুস সালাম কিন্ডারগার্টেন মাদরাসার মুহতামিম মধ্য নড়াইল গ্রামের কৃষক হাসান আলীর পুত্র হাফেজ মাওলানা নাজমুল হাসান, হালুয়াঘাটের গরুহাটা বায়তুস সালাম (কাচারি) জামে মসজিদের ইমাম ও খতীব নকলা শাহরিয়া ফাযিল (ডিগ্রি) মাদরাসার আরবী প্রভাষক মধ্য নড়াইল গ্রামের কৃষক হাসান আলীর পুত্র হাফেজ মাওলানা সাজ্জাদুর রহমান, ফুলপুর মহিলা কামিল (এমএ) মাদরাসার জুনিয়র শিক্ষক মধ্য নড়াইল গ্রামের মরহুম হাজী মুহাম্মদ আলীর পুত্র হাফেজ ক্বারী আশরাফুল ইসলাম, কিসমত নড়াইল মহিলা মাদরাসার মুহতামিম হাফেজ মাওলানা ইলিয়াস, হাফেজ মাহদী হাসান, বিএনপি নেতা  মাস্টার সৈয়দুজ্জামান, হারুন অর রশিদ প্রমুখ। সবশেষে রবিবার বাদ ফজর দানের ফজিলত বিষয়ে বয়ান করেন মাঝিয়াইল মাদরাসার সিনিয়র শিক্ষক ক্বারী সিদ্দিকুর রহমান। সভা সুষ্ঠুভাবে সম্পন্ন হওয়ার ব্যাপারে মসজিদ কমিটির সদস্যবৃন্দসহ স্থানীয় আলেম উলামা, ছাত্র শিক্ষক, ময়মুরুব্বি, যুবক ও সর্বস্তরের মানুষ সার্বিকভাবে সহযোগিতা করায় মসজিদ কমিটির পক্ষ থেকে সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশসহ ধন্যবাদ জানানো হয়েছে।


আপনার মতামত লিখুন :
More News Of This Category

ফেসবুকে আমরা