• শনিবার, ১৭ জানুয়ারী ২০২৬, ০৬:৪৩ পূর্বাহ্ন
শিরোনাম
জাতীয় ইমাম সমিতি ফুলপুর উপজেলা ও পৌর শাখার উদ্যোগে শীতবস্ত্র বিতরণ ফুলপুরে ৪০ দিন জামাতে নামাজ পড়ে পুরস্কার পেলেন ১০ মুসুল্লী ফুলপুরের মাহিন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক পদে নিয়োগ পাওয়ায় বিভিন্ন মহলের পক্ষ থেকে অভিনন্দন ফুলপুরে দাদী ও মা’সহ গুরুতর আহত শিশুকন্যা ইফামনি, সিএনজি চালক আটক ময়মনসিংহের ৭ উপজেলার জন্ম মৃত্যু নিবন্ধন অগ্রগতি বিষয়ে ফুলপুরে পর্যালোচনা সভা এই সীজনেই শীতবস্ত্র বিতরণ করা হবে– হাফেজ মাওলানা মুহিউদ্দিন আবারও বিশ্বসেরা বিজ্ঞানীর তালিকায় ফুলপুরের কৃতি সন্তান মালয়েশিয়ার সানওয়ে বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. সাইদুর রহমান সব ছাড়বো কিন্তু আল্লাহর দীনের ঝান্ডাকে ভূলুণ্ঠিত হতে দেব না— আল্লামা মামুনুল হক ফুলপুরে সাংবাদিক নাজিম উদ্দিনের পিতার জানাজা সম্পন্ন ফুলপুরে সাংবাদিক নাজিম উদ্দিনের বাবা আর নেই

হালুয়াঘাটে বনপাড়া স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষকে চূড়ান্ত বরখাস্ত

Reporter Name / ৯৯ Time View
Update : বৃহস্পতিবার, ২০ নভেম্বর, ২০২৫

অনলাইন ডেস্ক :

ময়মনসিংহের হালুয়াঘাট উপজেলার ধুরাইল ইউনিয়নে অবস্থিত বনপাড়া আদর্শ স্কুল এন্ড কলেজের অধ্যক্ষকে জাল সনদ পত্র, ভুয়া নিয়োগ ও নিয়োগ বাণিজ্যসহ বিভিন্ন অপরাধে চূড়ান্তভাবে বরখাস্ত করা হয়েছে। এছাড়া  অপর ৩০ জন শিক্ষককে নানা অপরাধের দায়ে সাময়িক বরখাস্ত করা হয়েছে বলে জানা গেছে।

আজ বৃহস্পতিবার (২০ নভেম্বর) বিকালে হালুয়াঘাট উপজেলা নির্বাহী অফিসার এ তথ্য নিশ্চিত করেন। তিনি জানান, ভূয়া নিয়োগ, সনদে জাল জালিয়াতি, প্রতিটি নিয়োগে ডিজি’র প্রতিনিধি নয় এমন শিক্ষকের স্বাক্ষর ব্যবহার, বৈধ নিয়োগের পর্যাপ্ত প্রমাণ না থাকা, বোর্ড কর্তৃক অনুমোদিত নয় এমন বিষয়ে শিক্ষক নিয়োগ করা, যে বিষয়ে পড়াশোনা করেনি অথচ সে বিষয়ে সনদ জাল করে নিয়োগ নেয়া, জেলা প্রশাসক ও উপজেলা নির্বাহী অফিসারের স্বাক্ষর জালিয়াতি করে ব্যবহার করা ও সভাপতি’র স্বাক্ষর জালিয়াতিসহ বিভিন্ন অভিযোগ প্রমাণিত হওয়ায় বনপাড়া আদর্শ স্কুল এন্ড কলেজের অধ্যক্ষকে চূড়ান্ত বরখাস্তসহ অপর ৩০ জন শিক্ষককে সাময়িক বরখাস্ত করা হয়েছে। সাময়িক বরখাস্তকৃত শিক্ষকদের বিষয়ে তদন্তের জন্য একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। অভিযুক্ত কিছু শিক্ষক ও স্টাফদের বিষয়ে অধিকতর তদন্ত/যাচাই সাপেক্ষে ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও তিনি জানান।


আপনার মতামত লিখুন :
More News Of This Category

ফেসবুকে আমরা