মো. আব্দুল মান্নান :
আমাদের শ্রদ্ধেয় মুরুব্বি ময়মনসিংহের তারাকান্দা উপজেলার বাহেলা গ্রামের কৃতি সন্তান জামিয়া শামছুল উলূম মাদরাসা ও এতিমখানা এবং জামিয়া হালিমাতুস সাদিয়া মহিলা মাদরাসা, বাহেলা-এর জমিদাতা প্রতিষ্ঠাতা, বালিয়া মাদরাসার সাবেক মুহতামিম মাওলানা ওয়াইজ উদ্দিন সাহেবের বিয়াই লন্ডন প্রবাসী মাওলানা শাহ আলম মোঃ এনামুল হক ভাইয়ের আব্বা আলহাজ্ব শামছুল হক সাহেব আর নেই। বুধবার (১৯ নভেম্বর) দিবাগত রাত ১২টার দিকে তিনি নিজ বাড়িতে ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিঊন।

মৃত্যুর সময় তিনি স্ত্রী, ৫ ছেলে ও ২ মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। তিনি খুব ভালো মানুষ ছিলেন। আল্লাহওয়ালা ছিলেন। আমি এক সময় উনার মাদরাসার নায়েবে মুহতামিমের দায়িত্ব পালন করার সুবাদে এ অধমকে তিনি নিজের সন্তানের মত আদর স্নেহ করতেন। আমি উনার আত্মার মাগফিরাত কামনা করছি এবং পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জানাচ্ছি। আল্লাহ তায়ালা উনাকে জান্নাতে আলা মাক্বাম দান করুক।