তারাকান্দা (ময়মনসিংহ) প্রতিনিধি :
ময়মনসিংহের তারাকান্দায় বিএনপির (ভারপ্রাপ্ত) চেয়ারম্যান তারেক রহমান উপস্থাপিত রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফার প্রচারণা বৃদ্ধির লক্ষ্যে ধানের শীষের প্রচারণায় গণমিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। আজ বুধবার (১৯ নভেম্বর) তারাকান্দা উপজেলা বিএনপির উদ্যোগে এ গণমিছিল অনুষ্ঠিত হয়।
মিছিলপূর্ব সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, ময়মনসিংহ-২ (ফুলপুর তারাকান্দা) আসনের বিএনপি মনোনীত জাতীয় সংসদ সদস্য পদপ্রার্থী ময়মনসিংহ উত্তর জেলা বিএনপির একমাত্র যুগ্ম আহবায়ক ও তারাকান্দা উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মোতাহার হোসেন তালুকদার।
প্রধান অতিথি মোতাহার হোসেন তালুকদার জনধাধারণের প্রতি আসন্ন নির্বাচনে ধানের শীষ প্রতীকে ভোট দেওয়ার আহবান জানিয়ে বলেন, নির্বাচনে বিজয়ী হয়ে বিএনপি জনগণকে গণতন্ত্র ও অধিকার ফিরিয়ে দেবে এবং ছাত্র, শ্রমিক, কৃষক, যুবক, নারীসহ সকল শ্রেণী পেশার মানূষের কল্যাণে সর্বোচ্চ অগ্রাধিকার প্রদান করবে।
তিনি বলেন, বিএনপি ক্ষমতায় এলে কৃষকদের একটি ফসলের সম্পূর্ণ উৎপাদন খরচ সরকার বহন করবে। ফার্মার্স কার্ডের মাধ্যমে কৃষকরা ন্যায্য দামে উৎপাদিত পণ্য সরাসরি সরকারের কাছে বিক্রয় করতে পারবে। খাল খনন করে সেচের ব্যবস্থা নেওয়া হবে। প্রতিটি পরিবারকে ফ্যামিলি কার্ডের মাধ্যমে বিনামূল্যে খাদ্যদ্রব্য, বিনামূল্যে চিকিৎসাসেবা, বেকার ভাতা, প্রথম ১৮ মাসে বেকারদের ১ কোটি কর্ম সংস্থানের সৃষ্টি করবে।

এসময় আরও বক্তব্য রাখেন, তারাকান্দা উপজেলা বিএনপির সদস্য সচিব আব্দুস সালাম তালুকদার, ময়মনসিংহ উত্তর জেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক সাইফুল ইসলাম কামাল ও ময়মনসিংহ উত্তর জেলা মৎস্যজীবী দলের সভাপতি হযরত আহমেদ সাকিব, তারাকান্দা উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক আব্দুল মালেক, কাজী আব্দুল বাতেন, আসাদুল হক মন্ডল, রাসেল মন্ডল, এড. নজরুল ইসলাম ইসমাঈল, রাকিব তালুকদার, আব্দুল হামিদ, শহিদুল ইসলাম মন্ডল, আসাদ উল্লাহ আসাদ, ময়মনসিংহ উত্তর জেলা ওলামাদলের আহবায়ক মাওলানা মাহবুবুর রহমান, ময়মনসিংহ উত্তর জেলা তাঁতীদলের আহবায়ক আজিজুল ইসলাম, রনপ আহমেদ আজিজুল, তারাকান্দা উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক ছায়াদুল ইসলাম মন্ডল, তারাকান্দা উপজেলা ওলামা দলের সাবেক আহবায়ক আতিকুল ইসলাম, তারাকান্দা উপজেলা ছাত্রদলের আহবায়ক আলমগীর হোসেন রকি, সদস্য সচিব নিশাদ আহমেদ সাদ্দাম প্রমূখ।
সমাবেশশেষে গণমিছিলটি তারাকান্দা দক্ষিণ বাজারের চৌধুরী রাইস মিল প্রাঙ্গণ থেকে বের হয়ে উপজেলা সদরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে। এর আগে দুপুর থেকে উপজেলা সদরের বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দের খন্ড খন্ড মিছিল আসতে থাকলে তারাকান্দা যেন মিছিলির নগরীতে পরিণত হয়।