• বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী ২০২৬, ০২:৩৯ অপরাহ্ন
শিরোনাম
ফুলপুরে ৪০ দিন জামাতে নামাজ পড়ে পুরস্কার পেলেন ১০ মুসুল্লী ফুলপুরের মাহিন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক পদে নিয়োগ পাওয়ায় বিভিন্ন মহলের পক্ষ থেকে অভিনন্দন ফুলপুরে দাদী ও মা’সহ গুরুতর আহত শিশুকন্যা ইফামনি, সিএনজি চালক আটক ময়মনসিংহের ৭ উপজেলার জন্ম মৃত্যু নিবন্ধন অগ্রগতি বিষয়ে ফুলপুরে পর্যালোচনা সভা এই সীজনেই শীতবস্ত্র বিতরণ করা হবে– হাফেজ মাওলানা মুহিউদ্দিন আবারও বিশ্বসেরা বিজ্ঞানীর তালিকায় ফুলপুরের কৃতি সন্তান মালয়েশিয়ার সানওয়ে বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. সাইদুর রহমান সব ছাড়বো কিন্তু আল্লাহর দীনের ঝান্ডাকে ভূলুণ্ঠিত হতে দেব না— আল্লামা মামুনুল হক ফুলপুরে সাংবাদিক নাজিম উদ্দিনের পিতার জানাজা সম্পন্ন ফুলপুরে সাংবাদিক নাজিম উদ্দিনের বাবা আর নেই জামিয়াতুল হুমাইরা লিল বানাত, ফুলপুর-এর ১৭তম খতমে বুখারী উপলক্ষে দোয়া মাহফিল ৬ জানুয়ারি

ময়মনসিংহ-২ আসনের প্রার্থী পরিবর্তনের জন্য আমরা দলের কাছে আবেদন জানিয়েছি — কৃষকদল নেতা এড. আবুল বাসার আকন্দ

Reporter Name / ৭৭ Time View
Update : মঙ্গলবার, ১৮ নভেম্বর, ২০২৫

মো. আব্দুল মান্নান :

কৃষক দলের কেন্দ্রীয় সংসদের সহসভাপতি সাবেক এমপি ও ফুলপুর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা এডভোকেট আবুল বাসার আকন্দ বলেছেন, ১৪৬  ময়মনসিংহ-২ (ফুলপুর-তারাকান্দা) আসনে বিএনপি মনোনীত  প্রার্থী পরিবর্তনের জন্য তারা দলের কাছে আবেদন জানিয়েছেন।

আজ মঙ্গলবার (১৮ নভেম্বর) রাত সাড়ে ৭টার দিকে ফুলপুর বাসস্ট্যান্ড এলাকায় ঘাস ফড়িং রেস্টুরেন্টে আয়োজিত এক সংবাদ সম্মেলনে বিএনপির মনোনয়ন বঞ্চিত নেতা এড. আবুল বাসার আকন্দ এ কথা বলেন।

তিনি বলেন, আগামী জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ২৩৭টি আসনে বিএনপি প্রাথমিক নমিনেশন ঘোষণা করেছে।  সে ব্যাপারে তারা দলের কাছে আপিল করেছেন।

তিনি বলেন, ‘আমাদের ১৪৬, ময়মনসিংহ-২ আসনে যে প্রার্থী (ময়মনসিংহ উত্তর জেলা বিএনপির একমাত্র যুগ্ম আহ্বায়ক তারাকান্দা উপজেলার সাবেক চেয়ারম্যান মোতাহার হোসেন তালুকদার) দেওয়া হয়েছে উহা পরিবর্তন করার ব্যাপারে আমরা আপিল করেছি।’

কিন্তু কেন এ রকম আপিল করলেন? এ ব্যাপারে কি কি যুক্তি আছে?  তা জানতে চাইলে তিনি বলেন, কি কি যুক্তি আছে সে ব্যাপারে আমি শুধু লম্বা বক্তৃতা দিব না বরং আপনারা এ ব্যাপারে সাধারণ মানুষের সাথে আলোচনা করে বিষয়টি পত্রিকায় প্রকাশ করুন। এটাই আমার বক্তব্য আর কিছু না।’

সবশেষে সবাইকে তিনি ধন্যবাদ জানান। এসময় উপজেলা ও পৌর কৃষক দলের বেশ কয়েকজন নেতাসহ সিনিয়র সাংবাদিক হুমায়ুন কবীর মুকুল, নূরুল আমিন, খলিলুর রহমান, সিদ্দিকুল হাসান, আব্দুস সাত্তার, ক্বারী সুলতান আহমদ,  মোস্তফা খান, শাহ নাফিউল্লাহ সৈকত, মিজানুর রহমান আকন্দ, সেকান্দর আলী, নাজমুল হাসান রাজন, গোলাম মোস্তফা, আব্দুল মোতালেব সরকার, সেলিম রানা, কামরুল ইসলাম খান, ইমন প্রমুখ উপস্থিত ছিলেন।

 


আপনার মতামত লিখুন :
More News Of This Category

ফেসবুকে আমরা