• সোমবার, ০৯ ফেব্রুয়ারী ২০২৬, ০১:২১ পূর্বাহ্ন
শিরোনাম
বীর মুক্তিযোদ্ধা মুখলেছুর রহমান ছিলেন একজন সৎ দানবীর ও ভালো মনের মানুষ ফুলপুরে দেশীয় অস্ত্র ও মাদকসহ পৃথক অভিযানে আটক ২ ১১ দলীয় ঐক্য জোটের অন্যতম নেতা মামুনুল হকের তারাকান্দা ও ধোবাউড়া সফর সাংবাদিক ইমনের বাবার জানাজা সম্পন্ন : দোয়ার দরখাস্ত ‘একই বুথে দুইজনের বেশি সাংবাদিক প্রবেশ করতে পারবেন না’- ইউএনও, ফুলপুর মাত্র দুই ঘন্টার ব্যবধানে মারা গেলেন ফুলপুরের দুই মুরুব্বি ময়মনসিংহে নির্বাচন ও গণভোট ২০২৬ সংক্রান্ত মতবিনিময় সভা ময়মনসিংহ-২ আসনে কারাগারে আটক পিতার পক্ষে নির্বাচনি প্রচারণায় নেমেছেন কন্যা কাশফী ময়মনসিংহ-২ আসনে হাতপাখার পক্ষে পথসভায় বক্তব্য রাখেন পীর সাহেব চরমোনাই ময়মনসিংহ-২ আসনে ১০ দলীয় ঐক্য জোট প্রার্থী মুফতী মুহাম্মাদুল্লাহর রিকশা প্রতীকের পক্ষে বিশাল মিছিল

প্রিয় হুমায়ুন ভাই আর নেই, তার জানাজা বেলা ৩টায়

Reporter Name / ৬৭ Time View
Update : শুক্রবার, ১৪ নভেম্বর, ২০২৫

মো. আব্দুল মান্নান :

আমার প্রিয় ভাই ডিপিএস মডেল স্কুলের প্রতিষ্ঠাতা পরিচালক হুমায়ুন কবির আর নেই। গতকাল বৃহস্পতিবার দিবাগত রাত ১২টা ৩০ মিনিটের সময় ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে তিনি ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিঊন।

এর আগে রাত ১১টার দিকে তিনি স্ট্রোক করেন। পরে তাকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। মৃত্যুর সময় তিনি স্ত্রী ১ মেয়ে ও ১ ছেলেসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।

হুমায়ুন ভাই অত্যন্ত সাদা মনের মানুষ ছিলেন। সকলের সাথে মিশতেন। আপ্যায়ন করতেন। পথেঘাটে দেখা হলে তার মোটরসাইকেলে উঠিয়ে বাসার সামনে এনে দিয়ে যেতেন। চা পান খাওয়ার জন্য অনেক সময় জোড়াজুড়ি করতেন। না খেতে চাইলে কাগজে প্যাকেট করে দিতেন। বলতেন বাসায় গিয়ে খাবেন। এত আদর আপ্যায়ন করতেন ভুলা যায় না মানুষটিকে। হঠাৎ তার মৃত্যু সংবাদ শুনে চোখ ছলছল করে ওঠে। শুধু আমার নয়, তাদের বাড়িতে গিয়ে দেখা হয় বহু লোকের সাথে। লক্ষ্য করছিলাম, যেন সবারই চোখের পানি। মর্মাহত। সবাই এমনটিই বলছিল যে, ‘হুমায়ুন ভাই আমাকে খুব ভালবাসতেন।’ তার অমায়িক ব্যবহার যায় না ভুলা।

সকালে উনাকে দেখতে পাগলা গ্রামে তাদের বাড়িতে গেলে চোখে পড়ে জনতার ভীড়। আলেম, হাফেজ, তাবলীগের সাথীসহ নানা শ্রেণি পেশার মানুষ তাকে এক নজর দেখতে ভীড় জমায়। মনে হচ্ছিল, সবারই একজন আপনজন বিদায় নিয়েছেন।

পাগলা স্কুল মাঠে বেলা ৩টায় তার নামাজে জানাজা অনুষ্ঠিত হবে। আল্লাহ তায়ালা তাকে জান্নাতে আলা মাক্বাম দান করুক।


আপনার মতামত লিখুন :
More News Of This Category

ফেসবুকে আমরা