অনলাইন ডেস্ক :
ময়মনসিংহের ফুলপুরে সড়ক দুর্ঘটনায় ডাচ্ বাংলা ব্যাংক ম্যানেজারের মৃত্যু হয়েছে। আজ শুক্রবার (১৪ নভেম্বর) সকালে এ ঘটনা ঘটে।
জানা যায়, ধলী হাজী বাড়ি নিবাসী মরহুম জয়নাল মেম্বার সাহেবের দ্বিতীয় ছেলে ডাচ্ বাংলা ব্যাংকের ম্যানেজার ফয়সাল সড়ক দূর্ঘটনায় মৃত্যু বরণ করেছেন।
তিনি ধলী মসজিদে ফজরের নামাজ আদায় করে মেইন রোডে উঠলে একটি দ্রুতগামী পিকআপ তাকে চাপা দিয়ে পালিয়ে যায়।
পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।