মো. আব্দুল মান্নান :
ময়মনসিংহের ফুলপুর উপজেলার ৭নং রহিমগঞ্জ ইউনিয়নের ২নং ওয়ার্ডে অবস্থিত বহরকোণা দারুল উলূম বাবুস সালাম মাদরাসা অ্যান্ড ইসলামিক কিন্ডারগার্টেন একটি আদর্শ শিক্ষা প্রতিষ্ঠান। এখানে নূরানী, নাজেরা ও হিফজ পড়ার পাশাপাশি ইসলামিক কিন্ডারগার্টেন বাংলা ইংরেজি ১ম থেকে ৩য় শ্রেণি পর্যন্ত পড়ানো হয়। হাফেজ রহমতুল্লাহসহ ৩জন যোগ্য ও অভিজ্ঞ শিক্ষক দ্বারা প্রতিষ্ঠানটি পরিচালিত। এর একটি পরিচালনা কমিটি রয়েছে। তবে মূল পরিচালক হিসেবে দায়িত্ব পালন করে থাকেন তাবলীগের তিন চিল্লার সাথী বিদেশ সফরকারী ডা. মোঃ জাকির হোসেন। মাদরাসাটির সাথে একটি মসজিদ আছে।
ডা. মোঃ জাকির হোসেন জানান, এ মাদরাসায় নাজেরা ও হিফজ মিলে ৫০ জন ও শিক্ষার্থী রয়েছেন। এছাড়া নূরানী বিভাগেও যথেষ্ট পরিমাণ শিক্ষার্থী রয়েছে। সকালের মক্তবে রয়েছে প্রায় ৪০ জন শিক্ষার্থী।

হিফজখানার ছাত্ররা সবাই লজিংয়ে খাওয়া দাওয়া করেন। এলাকাবাসী প্রতিষ্ঠানটির প্রতি খুবই আন্তরিক। তারা লজিং রাখতে কোন কৃপণতা করেন না। পড়ালেখার মানও খুব ভালো।
প্রতিষ্ঠানটি একটি খোলামেলা জায়গায় প্রতিষ্ঠিত। এর আশপাশে কোন জৈ ঝামেলা বা পঁচা গন্ধ দুর্গন্ধ নেই। মুক্ত আবহাওয়া। মাদরাসাটির অফিস কক্ষসহ বহু কাজ এখনো বাকি আছে। এসব কাজ সম্পন্ন করতে মাদরাসা কর্তৃপক্ষ দানশীল ব্যক্তিদের দৃষ্টি আকর্ষণ করেছেন। আশা করি, আপনারা প্রতিষ্ঠানটির অভাব পূরণ করবেন। এর প্রতি দানের হাত বাড়াবেন। তাহলে আল্লাহ তায়ালা আপনাদের অভাব পূরণ করবেন। আল্লাহ তায়ালা সবাইকে তাওফীক দান করুক।