• বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী ২০২৬, ১১:৫২ পূর্বাহ্ন
শিরোনাম
ফুলপুরে ৪০ দিন জামাতে নামাজ পড়ে পুরস্কার পেলেন ১০ মুসুল্লী ফুলপুরের মাহিন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক পদে নিয়োগ পাওয়ায় বিভিন্ন মহলের পক্ষ থেকে অভিনন্দন ফুলপুরে দাদী ও মা’সহ গুরুতর আহত শিশুকন্যা ইফামনি, সিএনজি চালক আটক ময়মনসিংহের ৭ উপজেলার জন্ম মৃত্যু নিবন্ধন অগ্রগতি বিষয়ে ফুলপুরে পর্যালোচনা সভা এই সীজনেই শীতবস্ত্র বিতরণ করা হবে– হাফেজ মাওলানা মুহিউদ্দিন আবারও বিশ্বসেরা বিজ্ঞানীর তালিকায় ফুলপুরের কৃতি সন্তান মালয়েশিয়ার সানওয়ে বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. সাইদুর রহমান সব ছাড়বো কিন্তু আল্লাহর দীনের ঝান্ডাকে ভূলুণ্ঠিত হতে দেব না— আল্লামা মামুনুল হক ফুলপুরে সাংবাদিক নাজিম উদ্দিনের পিতার জানাজা সম্পন্ন ফুলপুরে সাংবাদিক নাজিম উদ্দিনের বাবা আর নেই জামিয়াতুল হুমাইরা লিল বানাত, ফুলপুর-এর ১৭তম খতমে বুখারী উপলক্ষে দোয়া মাহফিল ৬ জানুয়ারি

বালিয়া মাদরাসার সহকারী মুহতামিম মাওলানা মোখলেছুর রহমান মন্ডলের ছেলে বিসিএস শিক্ষা ক্যাডারে সুপারিশপ্রাপ্ত

Reporter Name / ৯৩ Time View
Update : বুধবার, ১২ নভেম্বর, ২০২৫

মো. আব্দুল মান্নান :
জামিয়া আরাবিয়া আশরাফুল উলূম বালিয়ার সহকারী মুহতামিম ময়মনসিংহের ফুলপুর উপজেলার বালিয়া ইউনিয়নের সলংগা গ্রামের কৃতি সন্তান মাওলানা মোখলেছুর রহমান মন্ডলের একমাত্র পুত্র জিহাদ আল নূর তারেক (তারেক রহমান মন্ডল) ৪৯তম বিসিএস-এ শিক্ষা ক্যাডার (৫ম) হিসেবে সুপারিশপ্রাপ্ত হয়েছেন। মঙ্গলবার (১১ নভেম্বর) রাত ১০টার দিকে এ ফলাফল জানা যায়।
তারেক মন্ডলের বিসিএসে সুপারিশপ্রাপ্ত হওয়ার খবরটি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে বিভিন্ন মহলের পক্ষ থেকে তাকে ফুলেল শুভেচ্ছা ও অভিনন্দন জানানো হচ্ছে। তিনি একজন মেধাবী ছাত্র। নামাজী। অত্যন্ত নম্র ভদ্র ও বিনয়ী।
উনার আব্বা আমার সহকর্মী কবি, বিশিষ্ট সাংবাদিক ও ঐতিহ্যবাহী বালিয়া মাদরাসার সহকারী মুহতামিম মাওলানা মোখলেছুর রহমান মন্ডল। উনার সাথে কথা বলে জানা যায়, তারেক ছোটবেলা থেকেই অত্যন্ত মেধাবী ছাত্র ছিলেন। প্রত্যেক ক্লাসে তিনি জিপিএ ৫ ও বৃত্তি পেয়েছেন। ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে তিনি ফলিত পরিসংখ্যান বিষয়ে অনার্স মাস্টার্স সম্পন্ন করে বর্তমানে বীরশ্রেষ্ঠ মুন্সী আব্দুর রউফ পাবলিক কলেজে পরিসংখ্যান বিষয়ের প্রভাষক হিসেবে কর্মরত আছেন। একমাত্র পুত্র ৪৯তম বিসিএস -এ শিক্ষা ক্যাডারে সুপারিশপ্রাপ্ত হওয়ার খবরে মাওলানা মোখলেছুর রহমান মন্ডল আনন্দে আবেগাপ্লুত। পরে খুশি হয়ে তিনি নিজেও সামাজিক যোগাযোগমাধ্যমে স্ট্যাটাস দিয়ে ছেলের জন্য সকলের দোয়া চেয়েছেন। জানতে চাইলে তিনি জানান, তার মা আজ বেঁচে থাকলে কী যে খুশি হতো! তা বলে বুঝানো সম্ভব নয়। তিনি বলেন, ‘আমার একটি মাত্র ছেলে। আর দুজন মেয়ে। মেয়েরাও এরকম মেধাবী। বড় মেয়েটা সৈয়দ নজরুল কলেজে পড়েছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ে চান্স না পেয়ে ঢাকায় কোচিং করছে। ছোট মেয়েটি নাহবে মীরে পড়তেছে। বাচ্চাদের জন্য দোয়া করবেন।’

আল্লাহ তায়ালা জিহাদ নূর তারেককে ও তার বোনদেরকে দীনের জন্য কবুল করুক। তার এ উন্নতি যেন তাকে আরও বহুদূর  এগিয়ে দেয়। পৌঁছতে পারে কাঙ্ক্ষিত লক্ষ্যে সেই দোয়া রইলো।


আপনার মতামত লিখুন :
More News Of This Category

ফেসবুকে আমরা