• বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী ২০২৬, ০৩:১৭ অপরাহ্ন
শিরোনাম
ফুলপুরে ৪০ দিন জামাতে নামাজ পড়ে পুরস্কার পেলেন ১০ মুসুল্লী ফুলপুরের মাহিন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক পদে নিয়োগ পাওয়ায় বিভিন্ন মহলের পক্ষ থেকে অভিনন্দন ফুলপুরে দাদী ও মা’সহ গুরুতর আহত শিশুকন্যা ইফামনি, সিএনজি চালক আটক ময়মনসিংহের ৭ উপজেলার জন্ম মৃত্যু নিবন্ধন অগ্রগতি বিষয়ে ফুলপুরে পর্যালোচনা সভা এই সীজনেই শীতবস্ত্র বিতরণ করা হবে– হাফেজ মাওলানা মুহিউদ্দিন আবারও বিশ্বসেরা বিজ্ঞানীর তালিকায় ফুলপুরের কৃতি সন্তান মালয়েশিয়ার সানওয়ে বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. সাইদুর রহমান সব ছাড়বো কিন্তু আল্লাহর দীনের ঝান্ডাকে ভূলুণ্ঠিত হতে দেব না— আল্লামা মামুনুল হক ফুলপুরে সাংবাদিক নাজিম উদ্দিনের পিতার জানাজা সম্পন্ন ফুলপুরে সাংবাদিক নাজিম উদ্দিনের বাবা আর নেই জামিয়াতুল হুমাইরা লিল বানাত, ফুলপুর-এর ১৭তম খতমে বুখারী উপলক্ষে দোয়া মাহফিল ৬ জানুয়ারি

ফুলপুরে ২ অপহৃতকে উদ্ধার ও ৩ অপহরণকারী আটক

Reporter Name / ৭০ Time View
Update : মঙ্গলবার, ১১ নভেম্বর, ২০২৫

অনলাইন ডেস্ক :

ময়মনসিংহের ফুলপুরে ২ অপহৃতকে উদ্ধার ও অপহরণকারী চক্রের ৩ সদস্যকে আটক করা হয়েছে। রবিবার (৯ নভেম্বর) দিবাগত রাতে উপজেলার সদর ইউনিয়নের রৌহার বিলে এ ঘটনা ঘটে।

জানা যায়, ফুলপুরের একটি প্রতারক চক্র নারিকেলের বাগান হতে প্রতিটি ডাব ৪০ টাকা মূল্য নির্ধারণ করে প্রায় ১২শ ডাব বিক্রি করে ভোলা জেলার মোঃ ফরিদ উদ্দিন (৬৫) ও মোঃ ইউসুফ আলী (৩০) -এর কাছে। পরে ১ নভেম্বর তারা ঢাকা হতে ফুলপুর আসেন ডাব নিতে।

এদিকে, তাদেরকে ফুলপুর বাসস্টেশন হতে বাতিকুড়া রৌহার বিলে নিয়ে গিয়ে ৫/৬ জন মিলে ভিকটিমদ্বয়কে গামছা দিয়ে হাত বেঁধে চাকু দিয়া খুন জখমের বিভিন্ন ধরনের ভয়ভীতি প্রদর্শন করে এবং ভিকটিমদের শারীরিকভাবে নির্যাতন করা হয়। এমনকি তাদের সাথে থাকা ব্যাগে রক্ষিত নগদ ৮৯,৬০০ টাকা ও ০২টি মোবাইল ফোন জোরপূর্বক নিয়ে নেয় চক্রটি।

এছাড়া আরও মুক্তিপন হিসাবে ৭০,০০০ টাকা বিকাশের মাধ্যমে দেওয়ার জন্য চাপ সৃষ্টি করে। পরে জানতে পেরে পুলিশ তাদের উদ্ধার করে। এ ঘটনায় ভিকটিম বাদি হয়ে ফুলপুর থানায় মামলা দায়ের করলে সহকারী পুলিশ সুপার (ফুলপুর সার্কেল) মোঃ রাকিবুর রহমান এবং ফুলপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ আব্দুল হাদির দিক নির্দেশনায় ১০ নভেম্বর অভিযান চালিয়ে আসামী উপজেলার বনগাঁও গ্রামের রুসমত আলীর পুত্র মোঃ নূর ইসলাম (৩০), দর্জি পয়ারী গ্রামের আব্দুল হাইয়ের পুত্র মোঃ রেজাউল(২২) ও অটো ড্রাইভার বনগাঁও গ্রামের আব্দুল মন্নাছের পুত্র ইয়াছিন (২৫)-কে আটক করে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়। ওসি আব্দুল হাদি এ ঘটনার সত্যতা নিশ্চিত করেন।


আপনার মতামত লিখুন :
More News Of This Category

ফেসবুকে আমরা