মো. আব্দুল মান্নান :
ময়মনসিংহের নতুন ডিসি মোঃ সাইফুর রহমান (২০৫৩২)। আজ রবিবার (৯ নভেম্বর) রাষ্ট্রপতির আদেশক্রমে উপসচিব আমিনুল ইসলাম স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনের মাধ্যমে তাকে ময়মনসিংহের জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট পদে মনোনীত করা হয়েছে বলে জানানো হয়।
নতুন ডিসি সাইফুর রহমান এর আগে কৃষি মন্ত্রণালয়ে উপসচিব হিসেবে দায়িত্ব পালন করেছেন।
সামাজিক যোগাযোগমাধ্যমে এ খবর ছড়িয়ে পড়লে বিভিন্ন মহলের পক্ষ থেকে নতুন ডিসিকে ফুলেল শুভেচ্ছা ও অভিনন্দন জানানো হয়।