• বুধবার, ১১ ফেব্রুয়ারী ২০২৬, ০৪:০৭ অপরাহ্ন
শিরোনাম
প্রথম আলোর নিজস্ব প্রতিবেদক মোস্তাফিজুর রহমানের বাবা আর নেই ‘আয়ুব আলী খোকন একজন আদর্শ শিক্ষক ছিলেন, যতগুলো গুণ থাকা দরকার তার মধ্যে সবই ছিল’ ময়মনসিংহ-২ আসনে স্বতন্ত্র প্রার্থী শাহ শহীদ সারোয়ারের নির্বাচনি পথসভা বিএনপি নেতার বিরুদ্ধে দাঁড়ি ধরে হেনস্তার অভিযোগ : প্রশাসনিক তদন্ত দাবি মিছিলের শহরে পরিণত হয়েছিল ফুলপুর পয়ারী গোকুল চন্দ্র উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আয়ুব আলী খোকন স্যার আর নেই বীর মুক্তিযোদ্ধা মুখলেছুর রহমান ছিলেন একজন সৎ দানবীর ও ভালো মনের মানুষ ফুলপুরে দেশীয় অস্ত্র ও মাদকসহ পৃথক অভিযানে আটক ২ ১১ দলীয় ঐক্য জোটের অন্যতম নেতা মামুনুল হকের তারাকান্দা ও ধোবাউড়া সফর সাংবাদিক ইমনের বাবার জানাজা সম্পন্ন : দোয়ার দরখাস্ত

বিএনপির মনোনয়ন পেয়ে গ্রুপিং ও ক্ষোভ কমাতে বাসায় বাসায় যাচ্ছেন মোতাহার

Reporter Name / ১০৩ Time View
Update : বুধবার, ৫ নভেম্বর, ২০২৫

মো. আব্দুল মান্নান :

ময়মনসিংহ-২ (ফুলপুর-তারাকান্দা) আসনে বিএনপির মনোনয়ন পেয়েছেন ময়মনসিংহ উত্তর জেলা বিএনপির একমাত্র যুগ্ম আহ্বায়ক তারাকান্দা উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মোতাহার হোসেন তালুকদার।

৩ নভেম্বর দলের মহাসচিব মীর্জা ফখরুল ইসলাম আলমগীর দলীয় মনোনয়ন ঘোষণা করেন। এসময় মোতাহার ওমরাহ উপলক্ষে সৌদি আরবে ছিলেন।

সেখান থেকে ফিরে আজ বুধবার প্রথমে তিনি জামিয়া আরাবিয়া আশরাফুল উলূম বালিয়ায় যান এবং পীরে কামেল হযরত মাওলানা আল্লামা গিয়াছ উদ্দিন পাঠান রহমাতুল্লাহি আলাইহির কবর জিয়ারত করেন।

তারপর সাবেক উপজেলা পরিষদের চেয়ারম্যান মরহুম আব্দুল মতিন মতির ছোট চাচা আবুল হাসেম হাসুর জানাজায় অংশ নেন মোতাহার হোসেন তালুকদার।

এরপর তিনি বিএনপির মনোনয়ন প্রত্যাশী বৃহত্তর ফুলপুর বিএনপির সাবেক সভাপতি এড. সৈয়দ এনায়েত উর রহমানের বাসায় যান। তারপর যান কৃষক দলের কেন্দ্রীয় কমিটির সহসভাপতি সাবেক এমপি ও সাবেক উপজেলা চেয়ারম্যান  বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব এড. আবুল বাসার আকন্দের বাসায়। উভয়ের সাথেই তিনি আন্তরিক পরিবেশে কথা বলেন এবং ঐক্যবদ্ধভাবে কাজ করে ধানের শীষের প্রার্থীকে বিজয়ী করার আহ্বান জানান।


আপনার মতামত লিখুন :
More News Of This Category

ফেসবুকে আমরা