• বুধবার, ১১ ফেব্রুয়ারী ২০২৬, ০৩:৫৫ অপরাহ্ন
শিরোনাম
প্রথম আলোর নিজস্ব প্রতিবেদক মোস্তাফিজুর রহমানের বাবা আর নেই ‘আয়ুব আলী খোকন একজন আদর্শ শিক্ষক ছিলেন, যতগুলো গুণ থাকা দরকার তার মধ্যে সবই ছিল’ ময়মনসিংহ-২ আসনে স্বতন্ত্র প্রার্থী শাহ শহীদ সারোয়ারের নির্বাচনি পথসভা বিএনপি নেতার বিরুদ্ধে দাঁড়ি ধরে হেনস্তার অভিযোগ : প্রশাসনিক তদন্ত দাবি মিছিলের শহরে পরিণত হয়েছিল ফুলপুর পয়ারী গোকুল চন্দ্র উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আয়ুব আলী খোকন স্যার আর নেই বীর মুক্তিযোদ্ধা মুখলেছুর রহমান ছিলেন একজন সৎ দানবীর ও ভালো মনের মানুষ ফুলপুরে দেশীয় অস্ত্র ও মাদকসহ পৃথক অভিযানে আটক ২ ১১ দলীয় ঐক্য জোটের অন্যতম নেতা মামুনুল হকের তারাকান্দা ও ধোবাউড়া সফর সাংবাদিক ইমনের বাবার জানাজা সম্পন্ন : দোয়ার দরখাস্ত

ফুলপুর বাসস্ট্যান্ড মসজিদের মুতাওয়াল্লী আবুল হাসেম হাসুর জানাজা সম্পন্ন

Reporter Name / ৬৭ Time View
Update : বুধবার, ৫ নভেম্বর, ২০২৫

মো. আব্দুল মান্নান :
ময়মনসিংহের ফুলপুর বাসস্ট্যান্ড জামে মসজিদের মুতাওয়াল্লী মো. আবুল হাসেম হাসুর নামাজে জানাজা সম্পন্ন হয়েছে। আজ বুধবার (৫ নভেম্বর) বাদ আসর ফুলপুর সরকারি কলেজ মাঠে উনার জানাজা অনুষ্ঠিত হয়। এতে ময়মনসিংহ-২ (ফুলপুর-তারাকান্দা) আসনে এমপি পদে বিএনপির মনোনয়ন প্রাপ্ত মোতাহার হোসেন তালুকদারসহ স্থানীয় ও জেলা পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

জানাজায় ইমামতি করেন ফুলপুর বাসস্ট্যান্ড জামে মসজিদের ইমাম হাফেজ মাওলানা মাইন উদ্দিন। এর আগে যুবদল নেতা এ কে এম আরিফুল হকের সঞ্চালনায় মরহুমের জীবনের বিভিন্ন দিক নিয়ে বক্তব্য রাখেন, ফুলপুর সরকারি কলেজের অধ্যক্ষ শাহ মাইন উদ্দিন, বিএনপি নেতা এড. সৈয়দ এনায়েত উর রহমান, পয়ারী ইউপি চেয়ারম্যান মফিদুল ইসলাম, মরহুমের ভাতিজা এমরান হাসান পল্লব, রকিবুল হাসান সোহেল, মরহুমের একমাত্র ছেলে সরকার নাজমুস সাকিব প্রমুখ।


আপনার মতামত লিখুন :
More News Of This Category

ফেসবুকে আমরা