• বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী ২০২৬, ০২:৩৪ অপরাহ্ন
শিরোনাম
ফুলপুরে ৪০ দিন জামাতে নামাজ পড়ে পুরস্কার পেলেন ১০ মুসুল্লী ফুলপুরের মাহিন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক পদে নিয়োগ পাওয়ায় বিভিন্ন মহলের পক্ষ থেকে অভিনন্দন ফুলপুরে দাদী ও মা’সহ গুরুতর আহত শিশুকন্যা ইফামনি, সিএনজি চালক আটক ময়মনসিংহের ৭ উপজেলার জন্ম মৃত্যু নিবন্ধন অগ্রগতি বিষয়ে ফুলপুরে পর্যালোচনা সভা এই সীজনেই শীতবস্ত্র বিতরণ করা হবে– হাফেজ মাওলানা মুহিউদ্দিন আবারও বিশ্বসেরা বিজ্ঞানীর তালিকায় ফুলপুরের কৃতি সন্তান মালয়েশিয়ার সানওয়ে বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. সাইদুর রহমান সব ছাড়বো কিন্তু আল্লাহর দীনের ঝান্ডাকে ভূলুণ্ঠিত হতে দেব না— আল্লামা মামুনুল হক ফুলপুরে সাংবাদিক নাজিম উদ্দিনের পিতার জানাজা সম্পন্ন ফুলপুরে সাংবাদিক নাজিম উদ্দিনের বাবা আর নেই জামিয়াতুল হুমাইরা লিল বানাত, ফুলপুর-এর ১৭তম খতমে বুখারী উপলক্ষে দোয়া মাহফিল ৬ জানুয়ারি

পুতের চিকিৎসা খরচ চায় চা দোকানদার সুরুজ

Reporter Name / ৫৯ Time View
Update : বুধবার, ৫ নভেম্বর, ২০২৫

মো. আব্দুল মান্নান :
পুতের চিকিৎসা খরচ চায় ময়মনসিংহের ফুলপুর পৌরসভার গোদারিয়া এলাকার মৃত আক্তার উদ্দিনের ছেলে অসহায় চা দোকানদার সুরুজ আলী।
সুরুজ আলীর ৪ জন সন্তান। সবাই ছেলে। বড় ছেলে সজিব। দ্বিতীয় রাজিব (১১), তৃতীয় মাহিম (১০) ও চতুর্থ সিয়াম (৭)। রাজিব বাড়ির পাশে আহমদিয়া তাহফিজুল কুরআন মাদরাসায় পড়তো আর বাবার চা দোকানে টুকটাক সহযোগিতা করতো। তার বাবার চা দোকানটা হলো ঢাকা-হালুয়াঘাট আঞ্চলিক মহাসড়কে ফুলপুর ফায়ার সার্ভিস সংলগ্ন খাদ্য গুদামের বিপরীত পাশে। তাদের বাড়ি চরপাড়া রোডে আহমদিয়া তাহফিজুল কুরআন মাদরাসা থেকে একটু সামনে গিয়ে ডানপাশের রোডে ২ বাড়ি পরে। বাড়ি থেকে বাবার দোকানের দিকে যাচ্ছিল রাজিব। এসময় একটি রিকশার পিছনে লাফ দিয়ে ওঠে ঝুলে যেতে থাকে। পরে হঠাৎ তার পা চেইনের ভিতরে ঢুকে পড়ে। এ ঘটনায় তার ডান পা ভেঙে মারাত্মক ক্ষতিগ্রস্ত হয়। প্রায় ১৫ দিন আগে এ ঘটনা ঘটে। বর্তমানে সে ঢাকা পঙ্গু হাসপাতালে চিকিৎসাধীন।

রাজিবের খোঁজ খবর নিতে আমরা আজ বুধবার (৫ নভেম্বর) বাদ ফজর তার বাড়িতে গিয়েছিলাম। তার বাবার সাথে ও স্থানীয় লোকদের সাথে কথা বলে জানা যায়, সে খুবই অসহায়। দেড় শতাংশের কম জায়গায় একটি ভাঙা টিনের ঘরে ৭ সদস্য বিশিষ্ট পরিবারের সদস্যদের নিয়ে থাকেন সুরুজ। নিজের কাছে যা ছিল তা দিয়ে ও প্রতিবেশীদের সাহায্য সহযোগিতায় এ পর্যন্ত ৭০-৮০ হাজার টাকার চিকিৎসা করানো হয়েছে। আমাদের হাফেজ মাওলানা আব্দুল্লাহ আল ফাহাদ কিছু সহযোগিতা করেছেন।

এখনো তার বহু টাকার প্রয়োজন। এমতাবস্থায় তার চিকিৎসা খরচ চালিয়ে যাওয়া কঠিন। ছেলেকে বাঁচাতে চায় সুরুজ। সুরুজ বলে- আমার পুত ভবিষ্যতে কিছু কইরা খাইতে পারক আর না পারুক তাকে তো বাঁচাতে হবে। আমরা বাঁচাতে চাই তাকে। এ ব্যাপারে আপনাদের সহযোগিতা চাই। আপনারা দয়া করে আমার পুতের পাশে দাঁড়ান।


আপনার মতামত লিখুন :
More News Of This Category

ফেসবুকে আমরা