• সোমবার, ০৯ ফেব্রুয়ারী ২০২৬, ০২:৪৭ পূর্বাহ্ন
শিরোনাম
বীর মুক্তিযোদ্ধা মুখলেছুর রহমান ছিলেন একজন সৎ দানবীর ও ভালো মনের মানুষ ফুলপুরে দেশীয় অস্ত্র ও মাদকসহ পৃথক অভিযানে আটক ২ ১১ দলীয় ঐক্য জোটের অন্যতম নেতা মামুনুল হকের তারাকান্দা ও ধোবাউড়া সফর সাংবাদিক ইমনের বাবার জানাজা সম্পন্ন : দোয়ার দরখাস্ত ‘একই বুথে দুইজনের বেশি সাংবাদিক প্রবেশ করতে পারবেন না’- ইউএনও, ফুলপুর মাত্র দুই ঘন্টার ব্যবধানে মারা গেলেন ফুলপুরের দুই মুরুব্বি ময়মনসিংহে নির্বাচন ও গণভোট ২০২৬ সংক্রান্ত মতবিনিময় সভা ময়মনসিংহ-২ আসনে কারাগারে আটক পিতার পক্ষে নির্বাচনি প্রচারণায় নেমেছেন কন্যা কাশফী ময়মনসিংহ-২ আসনে হাতপাখার পক্ষে পথসভায় বক্তব্য রাখেন পীর সাহেব চরমোনাই ময়মনসিংহ-২ আসনে ১০ দলীয় ঐক্য জোট প্রার্থী মুফতী মুহাম্মাদুল্লাহর রিকশা প্রতীকের পক্ষে বিশাল মিছিল

ঈশ্বরগঞ্জে বিএনপির মনোনয়ন পেলেন ইঞ্জিনিয়ার লুৎফুল্লাহেল মাজেদ বাবু

Reporter Name / ৭০ Time View
Update : সোমবার, ৩ নভেম্বর, ২০২৫

রাকিবুল ইসলাম, ঈশ্বরগঞ্জ :

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে সারাদেশে ২৩৮টি আসনে দলীয় প্রার্থী ঘোষণা করেছে বিএনপি। এরই ধারাবাহিকতায় ময়মনসিংহ-৮ (ঈশ্বরগঞ্জ) আসনে মনোনয়ন পেয়েছেন এলাকার জনমানুষের নেতা, জনপ্রিয় রাজনীতিক ইঞ্জিনিয়ার লুৎফুল্লাহেল মাজেদ বাবু।

মনোনয়নের খবর দ্রুত ছড়িয়ে পড়তেই ঈশ্বরগঞ্জজুড়ে তৈরি হয় উৎসবের আমেজ। সামাজিক যোগাযোগমাধ্যমে শুরু হয় শুভেচ্ছা ও অভিনন্দনের জোয়ার। স্থানীয় চায়ের দোকান থেকে আড্ডাস্থল—সবখানেই এখন আলোচনার কেন্দ্রবিন্দু বাবুর মনোনয়ন।

দীর্ঘদিন ধরে দলের হয়ে মাঠে-ঘাটে কাজ করে আসা এই রাজনৈতিক নেতাকে মনোনয়ন দেওয়ায় স্থানীয় নেতাকর্মীরা বিএনপি উচ্চ নেতৃত্বের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন। তাদের বিশ্বাস, ইঞ্জিনিয়ার লুৎফুল্লাহেল মাজেদ বাবুর হাত ধরে ঈশ্বরগঞ্জে উন্নয়ন, শিক্ষা ও কর্মসংস্থানে নতুন দিগন্ত উন্মোচিত হবে।

মনোনয়ন পাওয়ার পর প্রতিক্রিয়ায় লুৎফুল্লাহেল মাজেদ বাবু বলেন, “আমার প্রতি ঈশ্বরগঞ্জের মানুষ ও দলের আস্থা আমাকে আরও দায়িত্বশীল করেছে। আমি সবসময় এই এলাকার মানুষের সেবা করে যেতে চাই। ধানের শীষে ভোট দিয়ে আমাকে এমপি হতে সহযোগিতা করবেন—এই প্রত্যাশা করি।”


আপনার মতামত লিখুন :
More News Of This Category

ফেসবুকে আমরা