• বুধবার, ১১ ফেব্রুয়ারী ২০২৬, ০৪:২১ অপরাহ্ন
শিরোনাম
প্রথম আলোর নিজস্ব প্রতিবেদক মোস্তাফিজুর রহমানের বাবা আর নেই ‘আয়ুব আলী খোকন একজন আদর্শ শিক্ষক ছিলেন, যতগুলো গুণ থাকা দরকার তার মধ্যে সবই ছিল’ ময়মনসিংহ-২ আসনে স্বতন্ত্র প্রার্থী শাহ শহীদ সারোয়ারের নির্বাচনি পথসভা বিএনপি নেতার বিরুদ্ধে দাঁড়ি ধরে হেনস্তার অভিযোগ : প্রশাসনিক তদন্ত দাবি মিছিলের শহরে পরিণত হয়েছিল ফুলপুর পয়ারী গোকুল চন্দ্র উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আয়ুব আলী খোকন স্যার আর নেই বীর মুক্তিযোদ্ধা মুখলেছুর রহমান ছিলেন একজন সৎ দানবীর ও ভালো মনের মানুষ ফুলপুরে দেশীয় অস্ত্র ও মাদকসহ পৃথক অভিযানে আটক ২ ১১ দলীয় ঐক্য জোটের অন্যতম নেতা মামুনুল হকের তারাকান্দা ও ধোবাউড়া সফর সাংবাদিক ইমনের বাবার জানাজা সম্পন্ন : দোয়ার দরখাস্ত

ঈশ্বরগঞ্জে জাতীয় সমবায় দিবস ২০২৫ উদযাপন

Reporter Name / ১০৯ Time View
Update : শনিবার, ১ নভেম্বর, ২০২৫

ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) প্রতিনিধি:

“সাম্য ও সমতায়, দেশ গড়বে সমবায়” এই প্রতিপাদ্যকে সামনে রেখে ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে জাতীয় সমবায় দিবস-২০২৫ উদযাপন করা হয়েছে।

এ উপলক্ষে শনিবার (১ নভেম্বর) সকাল ১০টায় উপজেলা প্রশাসন ও সমবায় বিভাগের উদ্যোগে উপজেলা পরিষদ হলরুমে আলোচনা সভার আয়োজন করা হয়। এতে জাতীয় সমবায় দিবস উপলক্ষে সমবায় খাতের বর্তমান চ্যালেঞ্জ ও সম্ভাবনা নিয়ে আলোচনা হয়।

আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা সমবায় কর্মকর্তা শফিকুল ইসলাম আকন্দ। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সানজিদা রহমান।

এসময় আরও উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেন, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মাহবুবুল আলমসহ উপজেলার বিভিন্ন সমবায় সমিতি থেকে আগত প্রতিনিধিরা।

বক্তারা বলেন, সুশাসন, স্বচ্ছতা ও যৌথ উদ্যোগের মাধ্যমে সমবায় খাত আরও শক্তিশালী হলে স্থানীয় অর্থনীতি সমৃদ্ধ হবে এবং কর্মসংস্থান বৃদ্ধি পাবে। সমবায় ব্যবস্থাকে এগিয়ে নিতে সকলের সমন্বিত প্রচেষ্টা জরুরি বলেও উল্লেখ করা হয়।

 


আপনার মতামত লিখুন :
More News Of This Category

ফেসবুকে আমরা