• মঙ্গলবার, ২০ জানুয়ারী ২০২৬, ০৮:৪১ পূর্বাহ্ন
শিরোনাম
ময়মনসিংহে গণভোটের প্রচার ও ভোটার উদ্বুদ্ধকরণের উদ্দেশ্যে বিভাগীয় ইমাম সম্মেলন জাতীয় ইমাম সমিতি ফুলপুর উপজেলা ও পৌর শাখার উদ্যোগে শীতবস্ত্র বিতরণ ফুলপুরে ৪০ দিন জামাতে নামাজ পড়ে পুরস্কার পেলেন ১০ মুসুল্লী ফুলপুরের মাহিন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক পদে নিয়োগ পাওয়ায় বিভিন্ন মহলের পক্ষ থেকে অভিনন্দন ফুলপুরে দাদী ও মা’সহ গুরুতর আহত শিশুকন্যা ইফামনি, সিএনজি চালক আটক ময়মনসিংহের ৭ উপজেলার জন্ম মৃত্যু নিবন্ধন অগ্রগতি বিষয়ে ফুলপুরে পর্যালোচনা সভা এই সীজনেই শীতবস্ত্র বিতরণ করা হবে– হাফেজ মাওলানা মুহিউদ্দিন আবারও বিশ্বসেরা বিজ্ঞানীর তালিকায় ফুলপুরের কৃতি সন্তান মালয়েশিয়ার সানওয়ে বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. সাইদুর রহমান সব ছাড়বো কিন্তু আল্লাহর দীনের ঝান্ডাকে ভূলুণ্ঠিত হতে দেব না— আল্লামা মামুনুল হক ফুলপুরে সাংবাদিক নাজিম উদ্দিনের পিতার জানাজা সম্পন্ন

বাবার অনুমতি নিয়ে ঘুরতে গিয়ে ফেরা হলো না এসএসসি পরীক্ষার্থী তামিমের

Reporter Name / ৪৭০ Time View
Update : বুধবার, ১৭ জানুয়ারি, ২০২৪

মো. আব্দুল মান্নান
বাবার অনুমতি নিয়ে চাচার মোটরসাইকেল দিয়ে বন্ধুদের সাথে একটু ঘুরতে গিয়ে আর ফেরা হলো না এসএসসি পরীক্ষার্থী তামিমের। ময়মনসিংহের হালুয়াঘাট উপজেলার দড়ি নগুয়া মিল গেট এলাকায় ঢাকা-হালুয়াঘাট আঞ্চলিক মহাসড়কে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় ঘটনাস্থলেই সে মারা যায়। তামিম (১৭) উপজেলার ৮নং নড়াইল ইউনিয়নের কুমুরিয়া পূর্ব পাড়া গ্রামের হোমিওপ্যাথিক চিকিৎসক মুজিবুর রহমান এমেলের বড় ছেলে ও খরমা বি কে কে উচ্চ বিদ্যালয়ের এসএসসি পরীক্ষার্থী ছিল। তার দাদার নাম আলিফ হোসেন। মৃত্যুর সময় বাবা, মা ও তৃতীয় শ্রেণি পড়ুয়া ছোট ভাই আরাফসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছে সে।
পারিবারিক সূত্রে জানা যায়, রাতুল (১৬) ও লিটন (১৬) নামে দুই বন্ধুকে নিয়ে চাচা হাফেজ নোবেলের মোটরসাইকেলে করে ঘুরতে যাওয়ার জন্য মাকে অনুরোধ জানিয়েছিল তামিম তার বাবার অনুমতি এনে দেওয়ার জন্য। সে মাকে বলেছিল, মা! আব্বাকে বল একটু ঘুরতে যাবো। তার মা বলছিলেন, আমি বলতে পারবো না; তুমি গিয়ে বল। অবশেষে সাহস করে নিজেই বাবার নিকট গিয়ে একটু ঘুরতে যাওয়ার অনুমতি চায় তামিম। তার বাবা এমেল তখন গরুকে পানি খাওয়াচ্ছিলেন। অনুমতি চাওয়ার পর বাবা বলছিলেন, তোর সামনে পরীক্ষা। ঘুরতে যাবে কেন? সে বলছিল, অহনি আয়া পড়বাম। পরে তার বাবা তাকে অনুমতি দেন। এরপর দড়ি নগুয়া মিল গেটে গিয়েই মর্মান্তিক সড়ক দুর্ঘটনার শিকার হয় তামিম এবং ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। প্রত্যক্ষদর্শীরা জানান, তামিম মোটরসাইকেল ড্রাইভ করছিল। মিল গেটে আসার পর একটি অটোর সাথে ধাক্কা খেয়ে মহাসড়কে পড়ে যায় তিনও বন্ধু। সঙ্গে সঙ্গে দ্রুতগামী একটি সিএনজি তাদের শরীরের উপর দিয়ে চলে যায়। এসময় সিএনজিতে থাকা একজন মহিলা পেসেঞ্জার পড়ে গেলে তাকে দ্রুত উঠিয়ে সিএনজিটি পালিয়ে যায়। এ ঘটনায় সহকারী পুলিশ সুপার (হালুয়াঘাট সার্কেল) সাগর সরকার ও হালুয়াঘাট ওসি ঘটনাস্থল পরিদর্শন করেছেন। তামিমের সাথের বন্ধু রাতুল ও লিটনকে পথচারীরা উদ্ধার করে ময়মনসিংহে পাঠায়। মুহূর্তে এ খবর ছড়িয়ে পড়লে পরিবারসহ পুরো এলাকায় শোকের ছায়া নেমে আসে।
এদিকে, রাতুলের অবস্থার অবনতি হলে তাকে ঢাকায় রেফার করা হয়। পরে ঢাকায় নেওয়ার পথে রাতুলও মারা যায়। আর লিটন (১৬) ময়মনসিংহে চিকিৎসাধীন রয়েছে। রাতুল ইন্টার পড়ুয়া একই ইউনিয়নের বাঘমার গ্রামের আতিকুল ইসলাম দুদুর ছেলে ও খরমা উচ্চ বিদ্যালয় থেকে এসএসসি পরীক্ষার্থী  লিটন বাঘমার গ্রামের জয়নাল আবেদীনের ছেলে।
মরার আগে পকেট থেকে মোবাইল বের করে প্রথমেই যার নাম্বার পেয়েছিল তামিম, সে ছিল পাশের বাড়ির নার্গিসের ছেলে নিহাদ। নিহাদ তখন আত্মীয় বাড়িতে বেড়ানো উপলক্ষে বিজয়পুরে ছিল। হঠাৎ নিহাদের নিকট ফোন যায়। তামিম নিহাদকে বলে, ‘ভাই, আমি শেষ।’ একথা বলার পর তামিম আর কথা বলতে পারেনি। ওদিকে নিহাদ কি হয়েছে জানার জন্য তামিমের মোবাইলে বার বার ফোন করছিল। অনেক পরে এক ব্যক্তি নিহাদের মোবাইল রিসিভ করে বলে যে, তামিম মারা গেছে। একথা শোনার পর বেহুঁশ হয়ে যায় নিহাদ। পরে তাকে প্রাথমিক চিকিৎসা দিয়ে সুস্থ করে তুলেন স্থানীয়রা।
সর্বশেষ জানা যায়, দুর্ঘটনার পর থেকে রাত প্রায় ১০টা পর্যন্ত হালুয়াঘাট থানায় ছিল তামিমের লাশ। ইউপি চেয়ারম্যান আনোয়ার হোসেন মানিক থানায় উপস্থিত হয়ে বিশেষ চেষ্টা করলেও আইনি জটিলতার কারণে এতক্ষণ পর্যন্ত অভিভাবকের নিকট তামিমের লাশ হস্তান্তর করতে পারেনি  পুলিশ। নবনির্বাচিত এমপি মাহমুদুল হক সায়েম দূরে একটি মিটিংয়ে থাকায় তার সাথে কেউ যোগাযোগ করতে পারেনি। মিটিং থেকে বের হওয়ার পর এমপির সাথে যোগাযোগ করা হয় এবং বিষয়টি জানালে উনার অনুমতি সাপেক্ষে পুলিশ লাশ হস্তান্তর করে। এরপর রাত ১১টার দিকে তামিমের লাশ তার বাড়িতে পৌঁছে। লাশ বাড়িতে পৌঁছার পর এক হৃদয় বিদারক পরিবেশের অবতারণা হয়। এ ঘটনায় কুমুরিয়া ও বাঘমারে চলছে শোকের মাতম। ফলে এ রিপোর্ট লেখা পর্যন্ত তার নামাজে জানাজার সময় নির্ধারণ হয়নি।


আপনার মতামত লিখুন :
More News Of This Category

ফেসবুকে আমরা