• বুধবার, ১৫ এপ্রিল ২০২৬, ০৪:৫০ অপরাহ্ন
শিরোনাম
সরকারি নিয়মনীতি মেনে চলার ক্ষেত্রে সে যেন বাধা হয়ে না দাঁড়ায় — এমপি মুফতী মুহাম্মাদুল্লাহ তারাকান্দায় পহেলা বৈশাখে এমপি হেনস্থার অভিযোগসহ গুরুতর আহত ২ পহেলা বৈশাখ হোক গুনাহ থেকে ফিরে আল্লাহর পথে নতুনভাবে চলার অঙ্গীকার যাকাত সংগ্রহে সারাদেশে ফুলপুর চতুর্থ নান্দাইলে এতিম শিশুদের পাশে দাঁড়ালেন বিশ্বসেরা গবেষক বিজ্ঞানী ড. ছাইদুর রহমান স্যার গণভোটের রায় কার্যকরের দাবিতে ময়মনসিংহে বিক্ষোভ মিছিল ফুলপুরে গরিবদের মাঝে জেলা প্রশাসকের ছাগল খাসি বিতরণ ফুলপুরে চানপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে গাছের চারা বিতরণ ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে মধ্যস্থতা করার জন্য ধন্যবাদ — ড. মাহমুদ বিন সাঈদ ফুলপুর পৌরসভাকে ইভটিজিং ও অপরাধমুক্ত রাখতে সিসি ক্যামেরা উদ্বোধন

তারাকান্দায় বিএনপির ৩১ দফার লিফলেট বিতরণ ও গণসংযোগ

Reporter Name / ১৪২ Time View
Update : রবিবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৫

নাজমুল হক :

ময়মনসিংহের তারাকান্দা উপজেলায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা বাস্তবায়নে জনসচেতনতা সৃষ্টির লক্ষ্যে গ্রামেগঞ্জে লিফলেট বিতরণ করা হয়েছে।
রবিবার (২৮ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার কামারগাও
ইউনিয়নের চংনাপাড়া বাজার থেকে শুরু হয়ে বিভিন্ন গ্রামের বাড়িতে ও গুরুত্বপূর্ণ এলাকায় লিফলেট বিতরণ করা হয়।
স্থানীয়ভাবে পরিচিত জনপ্রিয় ক্লিন ইমেজের অধিকারী ময়মনসিংহ-২ (ফুলপুর-তারাকান্দা) আসনে বিএনপির মনোনয়নপ্রত্যাশী ময়মনসিংহ উত্তর জেলা বিএনপির একমাত্র যুগ্ম আহবায়ক ও তারাকান্দা উপজেলা পরিষদের (বিপুল ভোটে নির্বাচিত) সাবেক চেয়ারম্যান মোতাহার হোসেন তালুকদার লিফলেট বিতরণে নেতৃত্ব দেন।


এ সময় উপস্থিত ছিলেন, তারাকান্দা উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক আসাদুল হক মন্ডল, রাকিব তালুকদার, ইউনিয়ন বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।
এসময় পথচারী, দোকানদার ও এলাকার বিভিন্ন পেশার মানুষের হাতে হাতে লিফলেট পৌঁছে দেন এবং গণতন্ত্র পুনরুদ্ধারের জন্য বিএনপির আহ্বান জনগণের কাছে পৌঁছে দেওয়া হয়। জানা গেছে, বিএনপি’র ৩১ দফায় আছে ন্যায়বিচারের কথা, প্রশাসনের জবাবদিহিতা, সংবাদমাধ্যমের স্বাধীনতা আর মানবাধিকারের প্রতি অঙ্গীকার। বিচার বিভাগ হবে স্বাধীন, নির্বাচন হবে স্বচ্ছ আর রাষ্ট্র হবে সবার জন্য সমান। এ দফাগুলোতে আছে কৃষক, শ্রমিক, সংখ্যালঘু, নারী ও শিশুদের স্বপ্ন-যারা প্রান্তিক হয়েও রাষ্ট্রের প্রাণ।
লিফলেট বিতরণ কালে ময়মনসিংহ উত্তর জেলা বিএনপির একমাত্র যুগ্ম আহবায়ক ও তারাকান্দা উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মোতাহার হোসেন তালুকদার বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান (আমাদের প্রিয় নেতা) কর্তৃক কয়েক বছর আগেই জাতির প্রয়োজনে এই ৩১ দফা উত্থাপন করেছিলেন। যেখানে নাগরিকদের অধিকার থেকে বৈষম্যহীন রাষ্ট্র পরিচালনার কথা উল্লেখ রয়েছে। এই কথাগুলোই আমরা সাধারণ জনতার মধ্যে পৌঁছে দেওয়ার জন্য লিফলেট বিতরণ করছি। যাতে করে মানুষ বুঝতে পারে বিএনপি ক্ষমতায় গেলে কিভাবে রাষ্ট্র পরিচালনা করবে।


আপনার মতামত লিখুন :
More News Of This Category

ফেসবুকে আমরা