মো. আব্দুল মান্নান :
প্রথম রাউন্ডে উত্তীর্ণ হয়ে ‘ইয়েস কার্ড’ পেল স্নিগ্ধ চক্রবর্তী। নতুন কুঁড়ি প্রতিযোগিতা ২০২৫ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে অংশ নিয়ে সে এ পুরষ্কার লাভ করে। স্নিগ্ধ ফুলপুর পাইলট মডেল সরকারি উচ্চ বিদ্যালয়ের ৮ম শ্রেণির শিক্ষার্থী ও পুরাতন ডাকবাংলা এলাকার সঞ্জয় চক্রবর্তী ও মমতা গাঙ্গুলির পুত্র।

স্নিগ্ধ ‘ইয়েস কার্ড’ পেয়েছে সামাজিক যোগাযোগমাধ্যমে এ সংবাদ ছড়িয়ে পড়লে বিভিন্ন মহলের পক্ষ থেকে তাকে ফুলেল শুভেচ্ছা ও আশীর্বাদ করা হয়।
সাহাপুর বাজারে স্নিগ্ধ’র বাবার একটি ফার্মেসি ব্যবসা আছে। তিনি বর্তমানে অসুস্থ বিধায় স্নিগ্ধ’র মা সেখানে বসেন।
ইয়েস কার্ড পাওয়ার পর অভিব্যক্তি প্রকাশ করতে গিয়ে স্নিগ্ধ বলে- ‘নতুন কুঁড়ি ২০২৫ প্রতিযোগিতায় ১ম রাউন্ডে উত্তীর্ণ হয়েছি। আরও সামনে এগিয়ে যাওয়ার জন্য সবার আশীর্বাদ কামনা করছি।’