মো. আব্দুল মান্নান
ময়মনসিংহের ফুলপুরে শ্বাসকষ্ট ও ঠান্ডাজনিত রোগে সারোয়ার আলম সারু (৪২) নামে এক সৌদি প্রবাসীর মৃত্যু হয়েছে। মঙ্গলবার (১৬ জানুয়ারি) রাত ৯টার দিকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। তিনি ফুলপুর পৌরসভার সাহাপুর বড় কুড়েরপাড় গ্রামের আমির হোসেনের বড় ছেলে। এছাড়া তিনি ফুলপুর পৌরসভার ২নং ওয়ার্ড ছাত্রদলের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক ছিলেন। মৃত্যুর সময় তিনি স্ত্রী ও ৩ মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। আজ বুধবার (১৭ জানুয়ারি) বেলা সোয়া ২ টায় বড় কুড়ের পাড় ঈদগাহ মাঠে তার নামাজে জানাজা অনুষ্ঠিত হবে। পরিবারের সদস্যদের পক্ষ থেকে তার জানাজায় শরীক হওয়ার জন্য সকলের প্রতি আহ্বান জানানো হয়েছে।