মো. আব্দুল মান্নান :
ময়মনসিংহের ফুলপুরে ৫ দফা দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে জামায়াতে ইসলামী বাংলাদেশ-এর ফুলপুর উপজেলা শাখা। শুক্রবার বিকাল সাড়ে ৪টার দিকে ওই কর্মসূচি পালিত হয়। মিছিলটি পৌর শহরের বালিয়া মোড় থেকে শুরু হয়ে ফুলপুর হাসপাতাল, আমুয়াকান্দা মোড়, আমুয়াকান্দা ডাবল ব্রিজ ও বাসস্ট্যান্ড হয়ে গোল চত্বরে গিয়ে এক পথসভায় মিলিত হয়।

এতে জামায়াতে ইসলামী বাংলাদেশ -এর ফুলপুর উপজেলা শাখার সভাপতি অধ্যাপক গোলাম কিবরিয়ার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ময়মনসিংহ-২ (ফুলপুর-তারাকান্দা) আসনে জামায়াতে ইসলামী বাংলাদেশ মনোনীত এমপি পদপ্রার্থী মাহবুব মন্ডল। বক্তব্যে অবিলম্বে জুলাই সনদের পূর্ণাঙ্গ বাস্তবায়নসহ ৫ দফা দাবি তুলে ধরা হয়।
এ সময় জামায়াতে ইসলামী বাংলাদেশ -এর ফুলপুর উপজেলা শাখা, বিভিন্ন ইউনিয়ন ও পৌর শাখার সভাপতি সম্পাদকসহ নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।