• বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী ২০২৬, ০১:৫৬ অপরাহ্ন
শিরোনাম
ফুলপুরে ৪০ দিন জামাতে নামাজ পড়ে পুরস্কার পেলেন ১০ মুসুল্লী ফুলপুরের মাহিন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক পদে নিয়োগ পাওয়ায় বিভিন্ন মহলের পক্ষ থেকে অভিনন্দন ফুলপুরে দাদী ও মা’সহ গুরুতর আহত শিশুকন্যা ইফামনি, সিএনজি চালক আটক ময়মনসিংহের ৭ উপজেলার জন্ম মৃত্যু নিবন্ধন অগ্রগতি বিষয়ে ফুলপুরে পর্যালোচনা সভা এই সীজনেই শীতবস্ত্র বিতরণ করা হবে– হাফেজ মাওলানা মুহিউদ্দিন আবারও বিশ্বসেরা বিজ্ঞানীর তালিকায় ফুলপুরের কৃতি সন্তান মালয়েশিয়ার সানওয়ে বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. সাইদুর রহমান সব ছাড়বো কিন্তু আল্লাহর দীনের ঝান্ডাকে ভূলুণ্ঠিত হতে দেব না— আল্লামা মামুনুল হক ফুলপুরে সাংবাদিক নাজিম উদ্দিনের পিতার জানাজা সম্পন্ন ফুলপুরে সাংবাদিক নাজিম উদ্দিনের বাবা আর নেই জামিয়াতুল হুমাইরা লিল বানাত, ফুলপুর-এর ১৭তম খতমে বুখারী উপলক্ষে দোয়া মাহফিল ৬ জানুয়ারি

৫ দফা দাবিতে ফুলপুরে বাংলাদেশ খেলাফত মজলিসের বিক্ষোভ মিছিল

Reporter Name / ৬৪ Time View
Update : শুক্রবার, ২৬ সেপ্টেম্বর, ২০২৫

মো. আব্দুল মান্নান :
ময়মনসিংহের ফুলপুরে ৫ দফা দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে বাংলাদেশ খেলাফত মজলিস ফুলপুর উপজেলা শাখা। আজ শুক্রবার বিকাল সোয়া ৪টার দিকে ওই কর্মসূচি পালিত হয়। মিছিলটি পৌর শহরের বালিয়া মোড় থেকে শুরু হয়ে ফুলপুর হাসপাতাল, আমুয়াকান্দা মোড়, আমুয়াকান্দা ডাবল ব্রিজ, বাসস্ট্যান্ড ও গোল চত্বর হয়ে আঞ্জুমান সুপার মার্কেটের সামনে গিয়ে এক পথসভায় মিলিত হয়।

এতে বাংলাদেশ খেলাফত মজলিসের ফুলপুর উপজেলা শাখার সভাপতি মুফতী আজীমুদ্দীন শাহ জামালীর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ময়মনসিংহ-২ (ফুলপুর-তারাকান্দা) আসনে বাংলাদেশ খেলাফত মজলিস মনোনীত এমপি পদপ্রার্থী ঢাকা মহানগর দক্ষিণের সহসভাপতি মুফতি মুহাম্মাদুল্লাহ হুমাইদী। বক্তব্যে বাংলাদেশ খেলাফত মজলিস-ঘোষিত অবিলম্বে জুলাই সনদের পূর্ণাঙ্গ বাস্তবায়নসহ ৫ দফা দাবি তুলে ধরা হয়। আওয়ামী লীগের দোসর ভারতের আধিপত্যবাদী ভারতের এদেশীয় এজেন্ট জাতীয় পার্টি ও ১৪ দলের রাজনীতি নিষিদ্ধকরণ, আগামী নির্বাচনে লেভেল প্লেয়িং ফিল্ড তৈরি ও জুলাই গণহত্যার বিচার দৃশ্যমান করা। এছাড়া এসব দাবি দ্রুত বাস্তবায়ন করা না হলে কঠোর আন্দোলনের হুশিয়ারি দেওয়া হয়।


এ সময় বাংলাদেশ খেলাফত মজলিসের উপজেলা শাখা, বিভিন্ন ইউনিয়ন ও পৌর শাখার সভাপতি সম্পাদকসহ নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :
More News Of This Category

ফেসবুকে আমরা