আজ
|| ১৭ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ || ৪ঠা বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ || ২৮শে শাওয়াল, ১৪৪৭ হিজরি
আগুন নেভাতে গিয়ে দগ্ধ ফায়ার ফাইটার শামীম আহমেদের মৃত্যু
প্রকাশের তারিখঃ ২৩ সেপ্টেম্বর, ২০২৫
অনলাইন ডেস্ক :
আগুন নেভাতে গিয়ে দগ্ধ ফায়ার ফাইটার শামীম আহমেদের মৃত্যু হয়েছে। আজ মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) বিকাল ৩টার দিকে উনার মৃত্যু হয়।
জানা যায়, ফায়ার ফাইটার শামীম আহমেদ (পি এন: ৫০০৭৪৪) গাজীপুরের টঙ্গী ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশনে কর্মরত ছিলেন। পরে ২২ সেপ্টেম্বর ২০২৫ টঙ্গীতে সাহারা মার্কেটে কেমিক্যাল কারখানায় আগুন লাগলে সেখানে আগুন নেভাতে গিয়ে তিনি দগ্ধ (১০০% বার্ন) হন। এরপর তাকে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়। ভর্তি হওয়ার পর চিকিৎসাধীন অবস্থায় আজ তিনি ইন্তেকাল করেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিঊন।
জানা যায়, মরহুমের বাড়ী নেত্রকোনা জেলার কেন্দুয়া উপজেলার মাসকা ইউনিয়নের রায়পুর পিজাহাতী গ্রামে। তিনি ২০০৪ সনের ১৬ আগস্ট ফায়ার সার্ভিসে চাকুরীতে যোগদান করেন।
Copyright © 2026 দৈনিক বাংলাদেশ নিউজ. All rights reserved.