আজ
|| ১২ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ || ২৯শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ || ২৩শে শাবান, ১৪৪৭ হিজরি
ধোবাউড়ায় চিপসের ভ্যান থেকে ১২৯ বোতল মদ জব্দ
প্রকাশের তারিখঃ ২২ সেপ্টেম্বর, ২০২৫
আবুল হাশেম :
ময়মনসিংহের ধোবাউড়ায় চিপস ভর্তি ভ্যান থেকে ১২৯ বোতল মদ জব্দ করা হয়েছে। সোমবার (২২ সেপ্টেম্বর) দুপুরে অভিনব কায়দায় মালিকানা বিহীন এসব মাদক পাচার করার সময় ধোবাউড়া থানা পুলিশের হাতে আটক হয়।
জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে ধোবাউড়া থানার অফিসার ইনচার্জ আল মামুন সরকারের নেতৃত্বে সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান পরিচালনা করা হয়।

পরে উপজেলার দুধনই বাজারের পান মহল থেকে চিপস এবং চানাচুর ভর্তি মালবাহী একটি ভ্যানকে সন্দেহ হলে আটক করা হয়। ওই ভ্যানের নিচ থেকে অভিনব কায়দায় মাদক বহন করার সময় চটের বস্তা ভর্তি ১২৯ বোতল ভারতীয় মদ উদ্বার করা হয়। যার আনুমানিক মূল্য ৫ লক্ষ টাকা।
এসময় পুলিশের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যায় ভ্যান চালক। এব্যাপারে ধোবাউড়া থানার অফিসার ইনচার্জ আল মামুন সরকার বলেন, সীমান্ত এলাকা হওয়ায় এখানে বিভিন্ন সময় মাদক পাচারের ঘটনা ঘটে। আমরা নিয়মিত অভিযান পরিচালনা করে বিপুল পরিমাণ মাদকসহ মাদক কারবারিদের আটক করেছি। জব্দকৃত মাদকের বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করা হবে।
Copyright © 2026 দৈনিক বাংলাদেশ নিউজ. All rights reserved.