• বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ০৬:২৭ পূর্বাহ্ন
শিরোনাম
তার একজন কর্মী মুরগী জবাই করে রক্ত নিজের গায়ে লাগিয়ে ফেইসবুকে ছেড়েছে — মোতাহার সরকারি নিয়মনীতি মেনে চলার ক্ষেত্রে সে যেন বাধা হয়ে না দাঁড়ায় — এমপি মুফতী মুহাম্মাদুল্লাহ তারাকান্দায় পহেলা বৈশাখে এমপি হেনস্থার অভিযোগসহ গুরুতর আহত ২ পহেলা বৈশাখ হোক গুনাহ থেকে ফিরে আল্লাহর পথে নতুনভাবে চলার অঙ্গীকার যাকাত সংগ্রহে সারাদেশে ফুলপুর চতুর্থ নান্দাইলে এতিম শিশুদের পাশে দাঁড়ালেন বিশ্বসেরা গবেষক বিজ্ঞানী ড. ছাইদুর রহমান স্যার গণভোটের রায় কার্যকরের দাবিতে ময়মনসিংহে বিক্ষোভ মিছিল ফুলপুরে গরিবদের মাঝে জেলা প্রশাসকের ছাগল খাসি বিতরণ ফুলপুরে চানপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে গাছের চারা বিতরণ ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে মধ্যস্থতা করার জন্য ধন্যবাদ — ড. মাহমুদ বিন সাঈদ

ফুলপুরে দুই অটো চোর আটক

Reporter Name / ১১৩ Time View
Update : সোমবার, ২২ সেপ্টেম্বর, ২০২৫

মো. আব্দুল মান্নান :
ময়মনসিংহের ফুলপুরে দুই অটো চোরকে আটক করা হয়েছে। রবিবার (২১ সেপ্টেম্বর) রাত ৯টার দিকে উপজেলার মোকামিয়া বাজারে চালককে অজ্ঞান করে অটো রিক্সা ছিনতাইয়ের সময় জনতার হাতে আটক হয় তারা।
জানা যায়, প্রথমে তারা যাত্রীবেশে অটোতে ওঠে। ফুলপুর থেকে ওঠে শেরপুরের দিকে যাচ্ছিল। তারপর নেশাজাতীয় দ্রব্য খাওয়ায়ে চালককে অজ্ঞান করে অটো রিক্সা নিয়ে পালিয়ে যেতে চেষ্টা করেছিল। পরে মোকামিয়া বাজার এলাকায় স্থানীয়দের হাতে আটক হয় তারা। আটকরা হলেন-  টাঙ্গাইলের ধনবাড়ীর হাসিবুল হাসান (২২) ও মোঃ রাশেদ (১৯)।

জানা যায়, আহত অটো রিক্সা চালক মোকামিয়ার জব্বার আলীর ছেলে নাঈম (১৭)। তাকে ফুলপুর হাসপাতালে ভর্তি করা হলে অবস্থার অবনতি দেখা দেয়। পরে কর্তব্যরত চিকিৎসক তাকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন।

এ ব্যাপারে জানতে চাইলে ফুলপুর থানার ওসি মো. আব্দুল হাদি বলেন, আটক ব্যক্তিরা বর্তমানে থানা হেফাজতে আছে। তাদের বিরুদ্ধে আইনী ব্যবস্থা প্রক্রিয়াধীন।

* অনলাইন থেকে সংগৃহীত।


আপনার মতামত লিখুন :
More News Of This Category

ফেসবুকে আমরা