• বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ০৬:১১ পূর্বাহ্ন
শিরোনাম
তার একজন কর্মী মুরগী জবাই করে রক্ত নিজের গায়ে লাগিয়ে ফেইসবুকে ছেড়েছে — মোতাহার সরকারি নিয়মনীতি মেনে চলার ক্ষেত্রে সে যেন বাধা হয়ে না দাঁড়ায় — এমপি মুফতী মুহাম্মাদুল্লাহ তারাকান্দায় পহেলা বৈশাখে এমপি হেনস্থার অভিযোগসহ গুরুতর আহত ২ পহেলা বৈশাখ হোক গুনাহ থেকে ফিরে আল্লাহর পথে নতুনভাবে চলার অঙ্গীকার যাকাত সংগ্রহে সারাদেশে ফুলপুর চতুর্থ নান্দাইলে এতিম শিশুদের পাশে দাঁড়ালেন বিশ্বসেরা গবেষক বিজ্ঞানী ড. ছাইদুর রহমান স্যার গণভোটের রায় কার্যকরের দাবিতে ময়মনসিংহে বিক্ষোভ মিছিল ফুলপুরে গরিবদের মাঝে জেলা প্রশাসকের ছাগল খাসি বিতরণ ফুলপুরে চানপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে গাছের চারা বিতরণ ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে মধ্যস্থতা করার জন্য ধন্যবাদ — ড. মাহমুদ বিন সাঈদ

গণসংযোগ করলেন ময়মনসিংহ-২ আসনে হাতপাখার এমপি প্রার্থী মুফতী গোলাম মাওলা ভূঁইয়া

Reporter Name / ১৮১ Time View
Update : সোমবার, ২২ সেপ্টেম্বর, ২০২৫

মো. আব্দুল মান্নান :

গণসংযোগ করলেন ময়মনসিংহ-২ (ফুলপুর – তারাকান্দা) আসনে হাতপাখার এমপি পদপ্রার্থী মুফতী গোলাম মাওলা ভূঁইয়া। রবিবার (২১ সেপ্টেম্বর) বিকাল ৪টার দিকে উপজেলার ভাইটকান্দি বাজার এলাকায়, সখল্যার মোড়, ছনধরা, কাশিগঞ্জ বাজার, সিংহেশ্বর, বাদাইম্যার বাজার ও সরচাপুরসহ বিভিন্ন এলাকায় দলীয় নেতাকর্মীদের নিয়ে তিনি এ গণসংযোগ করেন।

ইসলামী আন্দোলন বাংলাদেশ-এর আমীর পীর সাহেব চরমোনাই মনোনীত হাত পাখার প্রার্থী মুফতি গোলাম মাওলা ভূঁইয়া বিভিন্ন শ্রেণীর পেশার মানুষের সাথে কুশল বিনিময় করেন ও হাতে হাত রেখে মুসাফাহা করেন। এসময় আগামী ২৬ সেপ্টেম্বর ৫ দফা দাবিতে অনুষ্ঠিতব্য বিক্ষোভ মিছিলের দাওয়াত দেওয়া হয়। এসময় মুফতী গোলাম মাওলা ভূঁইয়ার সাথে ইসলামী আন্দোলন বাংলাদেশ-এর ফুলপুর উপজেলা শাখার সাধারণ সম্পাদক মোঃ রহুল আমিন মাস্টার, ইসলামী আন্দোলন বাংলাদেশ ফুলপুর উপজেলা শাখার জয়েন্ট সেক্রেটারি মোঃ সাকিবুল হাসান মোজাহিদ,

ইসলামী আন্দোলন বাংলাদেশ ফুলপুর উপজেলা শাখার প্রচার সম্পাদক মোবারক হোসেন, ইসলামী যুব আন্দোলন ফুলপুর উপজেলা শাখার সভাপতি মাওলানা শামসুল হুদা, ইসলামী ছাত্র আন্দোলন ফুলপুর উপজেলা শাখার সভাপতি মোঃ মিনারুল ইসলাম, সহসভাপতি হাফেজ মুস্তাক্বীম, ভাইটকান্দি ইউনিয়ন ইসলামী আন্দোলনের সভাপতি হাজি মোঃ ইব্রাহীম খলিল বজলু, এহসানুল হক, মোহাম্মদ ইলিয়াস শরীফ, মাওলানা জুনায়েদ বিশ্বাস প্রমুখ উপস্থিত ছিলেন।

* অনলাইন থেকে সংগৃহীত।


আপনার মতামত লিখুন :
More News Of This Category

ফেসবুকে আমরা