• মঙ্গলবার, ২০ জানুয়ারী ২০২৬, ০৮:৫৭ পূর্বাহ্ন
শিরোনাম
ময়মনসিংহে গণভোটের প্রচার ও ভোটার উদ্বুদ্ধকরণের উদ্দেশ্যে বিভাগীয় ইমাম সম্মেলন জাতীয় ইমাম সমিতি ফুলপুর উপজেলা ও পৌর শাখার উদ্যোগে শীতবস্ত্র বিতরণ ফুলপুরে ৪০ দিন জামাতে নামাজ পড়ে পুরস্কার পেলেন ১০ মুসুল্লী ফুলপুরের মাহিন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক পদে নিয়োগ পাওয়ায় বিভিন্ন মহলের পক্ষ থেকে অভিনন্দন ফুলপুরে দাদী ও মা’সহ গুরুতর আহত শিশুকন্যা ইফামনি, সিএনজি চালক আটক ময়মনসিংহের ৭ উপজেলার জন্ম মৃত্যু নিবন্ধন অগ্রগতি বিষয়ে ফুলপুরে পর্যালোচনা সভা এই সীজনেই শীতবস্ত্র বিতরণ করা হবে– হাফেজ মাওলানা মুহিউদ্দিন আবারও বিশ্বসেরা বিজ্ঞানীর তালিকায় ফুলপুরের কৃতি সন্তান মালয়েশিয়ার সানওয়ে বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. সাইদুর রহমান সব ছাড়বো কিন্তু আল্লাহর দীনের ঝান্ডাকে ভূলুণ্ঠিত হতে দেব না— আল্লামা মামুনুল হক ফুলপুরে সাংবাদিক নাজিম উদ্দিনের পিতার জানাজা সম্পন্ন

বিশ্ব পরিস্থিতিতে ইসলামের বাস্তব প্রয়োগ দেখতে দেশের শীর্ষ উলামায়ে কেরাম এখন আফগানিস্তানে

Reporter Name / ৮৭ Time View
Update : শুক্রবার, ১৯ সেপ্টেম্বর, ২০২৫

অনলাইন ডেস্ক :

বিশ্ব পরিস্থিতিতে ইসলামের বাস্তব রূপ ও রাষ্ট্রীয়ভাবে ইসলামের প্রয়োগ কেমন হওয়া উচিৎ তা সরেজমিন পরিদর্শন করতে বাংলাদেশের শীর্ষ উলামায়ে কেরামের একটি প্রতিনিধি দল এখন আফগানিস্তান সফরে রয়েছেন।

ইমারতে ইসলামিয়ার আমন্ত্রণে তারা সেখানে সফর করতে যান। সফরটির নেতৃত্বে রয়েছেন- মুফতি মাহবুবুল্লাহ কাসেমী দামাত বারাকাতুহুম।

এছাড়া এ দলে আরও রয়েছেন- মুফতি আব্দুল হামিদ (পীর সাহেব, মধুপুর), মাওলানা আব্দুল হক ( ময়মনসিংহ), মুফতি আব্দুল আউয়াল (নারায়ণগঞ্জ), মাওলানা মামুনুল হক, মুফতি মনির হোসাইন কাসেমী, মাওলানা হেদায়াতুল্লাহ ও মুফতি হাবিবুল্লাহ মাহমুদ কাসেমী।

এ সফরের উদ্দেশ্য সম্বন্ধে যতটুকু জানা গেছে তা হলো-
বিশ্ব পরিস্থিতিতে ইসলামের বাস্তব রূপ ও রাষ্ট্রীয়ভাবে ইসলামের প্রয়োগ কেমন হওয়া উচিত, তা সরেজমিনে পর্যবেক্ষণ করা এবং আফগানিস্তানে ইসলামি শাসনব্যবস্থার অধীনে সমাজ কেমন চলছে এসব বিষয় গভীরভাবে অনুধাবন করা।

জানা যায়, সফরের আগে প্রতিনিধি দল ওমরাহ পালন করেছেন। এরপর বর্তমানে আফগানিস্তানে অবস্থান করছেন। আফগানিস্তান সফরশেষে তুরস্ক ও উজবেকিস্তান সফরের পরিকল্পনা রয়েছে বলেও জানা গেছে।

ছবিতে দেখা যায়, হাযারাত উলামায়ে কেরাম আফগানিস্তানের ত্রাণ ও সমাজকল্যাণ মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত নেতা মোল্লা ওমর (রহ.) এর ছোট ভাই মোল্লা মান্নান (হাফিজাহুল্লাহ)-এর সঙ্গে সাক্ষাৎ করেছেন।

এই সফর ইসলামের সৌন্দর্য ও ভারসাম্যপূর্ণ রূপ আন্তর্জাতিক পরিমণ্ডলে তুলে ধরতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা করা হচ্ছে।

* ছবি ও তথ্য অনলাইন থেকে সংগৃহীত।


আপনার মতামত লিখুন :
More News Of This Category

ফেসবুকে আমরা