মো. আব্দুল মান্নান
দৈনিক যুগান্তর ও বাংলা ভিশন টেলিভিশনের স্টাফ রিপোর্টার ময়মনসিংহ সাংবাদিক বহুমুখী সমবায় সমিতির সাধারণ সম্পাদক ও ময়মনসিংহ টেলিভিশন জার্নালিস্ট এসোসিয়েশনের সভাপতি অমিত রায় ময়মনসিংহ প্রেসক্লাবের আবারও সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন।
আজ মঙ্গলবার (১৬ জানুয়ারি) অনুষ্ঠিত নির্বাচনে তিনি তৃতীয় মেয়াদে সাধারণ সম্পাদক নির্বাচিত হন।
অমিত রায় ময়মনসিংহ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক নির্বাচিত হওয়ায় বিভিন্ন মহলের পক্ষ থেকে তাকে ফুলেল শুভেচ্ছা ও অভিনন্দন জানানো হচ্ছে।