• বুধবার, ১৫ এপ্রিল ২০২৬, ০৪:২৮ অপরাহ্ন
শিরোনাম
তারাকান্দায় পহেলা বৈশাখে এমপি হেনস্থার অভিযোগসহ গুরুতর আহত ২ পহেলা বৈশাখ হোক গুনাহ থেকে ফিরে আল্লাহর পথে নতুনভাবে চলার অঙ্গীকার যাকাত সংগ্রহে সারাদেশে ফুলপুর চতুর্থ নান্দাইলে এতিম শিশুদের পাশে দাঁড়ালেন বিশ্বসেরা গবেষক বিজ্ঞানী ড. ছাইদুর রহমান স্যার গণভোটের রায় কার্যকরের দাবিতে ময়মনসিংহে বিক্ষোভ মিছিল ফুলপুরে গরিবদের মাঝে জেলা প্রশাসকের ছাগল খাসি বিতরণ ফুলপুরে চানপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে গাছের চারা বিতরণ ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে মধ্যস্থতা করার জন্য ধন্যবাদ — ড. মাহমুদ বিন সাঈদ ফুলপুর পৌরসভাকে ইভটিজিং ও অপরাধমুক্ত রাখতে সিসি ক্যামেরা উদ্বোধন চলে গেলেন কিংবদন্তি প্রবীণ আলেম আল্লামা আহমাদ হুসাইন

বোরকা বিরোধীরা আটকাতে পারেনি তামান্নাকে, তিনি এখন ডাকসু নেত্রী

Reporter Name / ১৫৭ Time View
Update : শুক্রবার, ১২ সেপ্টেম্বর, ২০২৫

অনলাইন ডেস্ক :

সাবিকুন্নাহার তামান্না যখন ক্লাস নাইনে ভর্তি হন তখন বোরকা পড়ে স্কুলে  যেতেন। প্রথমদিকে স্যাররা কিছু বলেননি। কিন্তু হঠাৎ একদিন এক স্যার তাকে দাঁড় করিয়ে বললেন, ‘এই মেয়ে, মুখ খুলো।  স্কুলে বোরকা পড়ে আসো কেন?’ স্যারের এরকম ব্যবহারে থতমত খেয়ে গিয়েছিলেন তামান্না। ভয় পেয়েছিলেন কিন্তু তবুও তিনি বোরকা খোলেননি। স্যার রেগে গিয়ে বললেন, ‘মুখ খুলো। না হয় ক্লাস থেকে বের হয়ে যাও। অসহায় তামান্না তখন বের হয়ে গিয়েছিলেন চোখভরা কান্না আর বুকভরা অপমান নিয়ে। কলেজে ভর্তি হতে গিয়েও একই অভিজ্ঞতা অর্জিত হয় তার।

স্যাররা রেজাল্টের প্রশংসা করলেও বাবা যখন বোরকার কথা তুললেন, তখন তাদের মুখ কালো হয়ে গেলো। তাই তামান্না ভর্তি হননি কাছের কলেজে। ঢাকা বিশ্ববিদ্যালয়েও থামেনি অপমান। ক্লাসে দাঁড় করিয়ে বিদ্রূপ করা হতো তাকে। হাসাহাসি চলতো বোরকা নিয়ে। ইয়ার্কি করে কেউ কেউ প্রশ্ন করতো- ‘এই বয়সে বিয়ে করলা কেন? তুমি তো মডার্ন না। খ্যাত। ডাকসু নির্বাচনের সময় পোস্টারে তার মাথায় শিং এঁকে দেওয়া হয়েছিল। কালি মাখিয়ে চোখমুখ বিকৃত করা হয়েছিল। অপরাধ একটাই, তিনি হিজাব পড়তেন।  বোরকা পড়তেন। কিন্তু সব সহ্য করা সেই তামান্না আজ ডাকসু নির্বাচনে অংশ নিয়ে সবচেয়ে বেশি অর্থাৎ ১০ হাজার ৮৪ ভোট পেয়ে কার্যনির্বাহী সদস্য নির্বাচিত হলেন।

তার নাম ঘোষণার সাথে সাথে গর্জে উঠলো ক্যাম্পাস।
‘হিজাব! হিজাব!’ হাততালি, উল্লাস, স্লোগানের মাঝে তামান্নার চোখ ভিজে গেলো। সেদিন মনে পড়লো—সেই ক্লাস নাইনের কথা। যেদিন বোরকার জন্য স্যার তাকে ক্লাস থেকে বের করে দিয়েছিলেন।

* তথ্য ও ছবি অনলাইন থেকে সংগৃহীত।


আপনার মতামত লিখুন :
More News Of This Category

ফেসবুকে আমরা