• বৃহস্পতিবার, ১২ ফেব্রুয়ারী ২০২৬, ১২:২৭ পূর্বাহ্ন
শিরোনাম
ফুলপুরে জমি সংক্রান্ত বিরোধে নিহত ১ প্রথম আলোর নিজস্ব প্রতিবেদক মোস্তাফিজুর রহমানের বাবা আর নেই ‘আয়ুব আলী খোকন একজন আদর্শ শিক্ষক ছিলেন, যতগুলো গুণ থাকা দরকার তার মধ্যে সবই ছিল’ ময়মনসিংহ-২ আসনে স্বতন্ত্র প্রার্থী শাহ শহীদ সারোয়ারের নির্বাচনি পথসভা বিএনপি নেতার বিরুদ্ধে দাঁড়ি ধরে হেনস্তার অভিযোগ : প্রশাসনিক তদন্ত দাবি মিছিলের শহরে পরিণত হয়েছিল ফুলপুর পয়ারী গোকুল চন্দ্র উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আয়ুব আলী খোকন স্যার আর নেই বীর মুক্তিযোদ্ধা মুখলেছুর রহমান ছিলেন একজন সৎ দানবীর ও ভালো মনের মানুষ ফুলপুরে দেশীয় অস্ত্র ও মাদকসহ পৃথক অভিযানে আটক ২ ১১ দলীয় ঐক্য জোটের অন্যতম নেতা মামুনুল হকের তারাকান্দা ও ধোবাউড়া সফর

ভূয়া জাতীয় পরিচয় পত্র বানিয়ে দেওয়ায় এক কম্পিউটার দোকানকে ৪০ হাজার টাকা জরিমানা

Reporter Name / ৯২ Time View
Update : মঙ্গলবার, ৯ সেপ্টেম্বর, ২০২৫

মো. আব্দুল মান্নান :

ময়মনসিংহের ফুলপুরে এক কম্পিউটার ব্যবসায়ীকে ভূয়া জাতীয় পরিচয় পত্র দেওয়ায় ৪০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে। আজ মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) বিকালে পৌরসভা অফিস সংলগ্ন এলাকায় কম্পিউটার ও ফটোকপির দোকানে অভিযান পরিচালনা করে এ জরিমানা আদায় করা হয়।

জানা যায়, নরসিংদীর এক মহিলার বিয়ে হয় ফুলপুর উপজেলার রূপসী ইউনিয়নে। পরে ওই মহিলা তার জাতীয় পরিচয় পত্র স্বামীর বাড়ির ঠিকানায় করতে উপজেলা নির্বাচন অফিসে আসলে এ কম্পিউটার ম্যান তাকে ইশারা দিয়ে তার দোকানে নিয়ে যায় এবং ৭০০ টাকার বিনিময়ে ভূয়া জাতীয় পরিচয় পত্র বা আইডি কার্ড করে দেয়।

ওই আইডি কার্ড নিয়ে রূপসী ইউনিয়ন প্রশাসক কৃষি সম্প্রসারণ অফিসার কামরুল হাসান কামুর নিকট একটি কাজে গেলে তিনি তা যাচাই করে বুঝতে পারেন যে এটা নকল। পরে বিষয়টি উপজেলা নির্বাহী অফিসারকে জানালে উপজেলা নির্বাহী অফিসার সাদিয়া ইসলাম সীমা মোবাইল কোর্ট পরিচালনা করেন এবং হাতে নাতে ধরতে সক্ষম হন যে, সে একজন ভুয়া জাতীয় পরিচয় পত্র সরবরাহকারী। পরে তাকে  মোবাইল কোর্টের মাধ্যমে ৪০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।

এ ব্যাপারে জানতে চাইলে উপজেলা নির্বাহী অফিসার সাদিয়া ইসলাম সীমা ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, কম্পিউটারে পিডিএফ ফাইলে লেখা পরিবর্তন করে মানুষকে ভুয়া এন আই ডি বানিয়ে দিচ্ছে এসব প্রতারক চক্র। এদের কাজে সহযোগিতা করছে এক শ্রেণির দালাল। এসব দালাল থেকে সাবধান থাকার জন্য জনসাধারণকে সচেতন থাকতে অনুরোধ করা যাচ্ছে।

তিনি আরও বলেন, উপজেলা প্রশাসন ফুলপুর -এর পক্ষ থেকে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।


আপনার মতামত লিখুন :
More News Of This Category

ফেসবুকে আমরা