আজ
|| ৩০শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ || ১৭ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ || ১২ই জিলকদ, ১৪৪৭ হিজরি
ফুলপুর সরকারি কলেজের ৪ শিক্ষককে বিদায়ী সংবর্ধনা
প্রকাশের তারিখঃ ৯ সেপ্টেম্বর, ২০২৫
মো. আব্দুল মান্নান :
ময়মনসিংহের ঐতিহ্যবাহী ফুলপুর সরকারি কলেজের ৪ জন শিক্ষককে অবসরজনিত বিদায়ী সংবর্ধনা দেওয়া হয়েছে। আজ মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) সকাল ১১টার দিকে কলেজ শিক্ষক মোঃ মজিবর রহমান খান, মোঃ হাবিবুর রহমান, মোঃ আয়নুল হক ও মোঃ সামছুজ্জামানকে এ সংবর্ধনা দেওয়া হয়।

এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কলেজের অধ্যক্ষ শাহ্ মোঃ মইনুদ্দীন। অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন ইংলিশ লেকচারার মো. কবিরুল হাসান। বক্তব্যে সবাই স্মৃতিচারণমূলক আলোচনা করেন। এসময় এক আবেগঘন পরিবেশের অবতারণা হয়।
সবশেষে বিদায়ী শিক্ষকদের হাতে ফুলের তোড়া ও বিদায়ী ক্রেস্ট তুলে দেওয়া হয়। এছাড়া তাদের জন্য মঙ্গল কামনা ও কলেজের সার্বিক কল্যাণ কামনায় মোনাজাতের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি টানা হয়।
Copyright © 2026 দৈনিক বাংলাদেশ নিউজ. All rights reserved.