• বুধবার, ২২ এপ্রিল ২০২৬, ০৪:৫২ পূর্বাহ্ন
শিরোনাম
তারাকান্দায় বিএনপির দুই গ্রুপের পাল্টাপাল্টি থানায় অভিযোগ ফুলপুর কাজিয়াকান্দা কামিল মাদরাসায় অভিভাবক সদস্য নির্বাচন অনুষ্ঠিত তারাকান্দায় ১৪৪ ধারা জারি বিশ্ববিখ্যাত ক্বওমী শিক্ষা প্রতিষ্ঠান দারুল উলূম দেওবন্দের বিস্ময়কর ব্যবস্থাপনা এমপিকে হেনস্থার অভিযোগসহ হামলা ও মিথ্যা বক্তব্যের প্রতিবাদে তারাকান্দায় বিক্ষোভ মিছিল ফুলপুরে শ্রেষ্ঠ প্রতিষ্ঠান প্রধান (মাদরাসা) নির্বাচিত হলেন অধ্যক্ষ মাওলানা হাবিবুর রহমান নেত্রকোনায় বাংলাদেশ খেলাফত মজলিসের দায়িত্বশীলদের সভা হালুয়াঘাটে নতুন ইউএনওকে বিভিন্ন মহলের শুভেচ্ছা ও অভিনন্দন তার একজন কর্মী মুরগী জবাই করে রক্ত নিজের গায়ে লাগিয়ে ফেইসবুকে ছেড়েছে — মোতাহার সরকারি নিয়মনীতি মেনে চলার ক্ষেত্রে সে যেন বাধা হয়ে না দাঁড়ায় — এমপি মুফতী মুহাম্মাদুল্লাহ

দুয়েকটা সীটের লোভে আমরা ইসলামী আন্দোলন করি না — চরমোনাই পীর সৈয়দ রেজাউল করীম

Reporter Name / ২৫৮ Time View
Update : মঙ্গলবার, ৯ সেপ্টেম্বর, ২০২৫

মো. আব্দুল মান্নান :
আমীরুল মুজাহিদীন চরমোনাইর পীর মাওলানা মুফতি সৈয়দ মোহাম্মদ রেজাউল করীম বলেছেন, দুয়েকটা সীটের লোভে আমরা ইসলামী আন্দোলন করি না। এমপি মন্ত্রী হওয়ার লোভ আমাদের নেই। কাজেই আমাদের ভয় দেখিয়ে লাভ নেই। সোমবার (৮ সেপ্টেম্বর) রাত ১১টার দিকে ময়মনসিংহের ফুলপুর পৌরসভার দিউ বালিয়া মোড়ে মাদরাসায়ে সাইয়্যেদেনা উমর ফারুক (রা.) হিফজখানা সংলগ্ন মাঠে আয়োজিত ওয়াজ মাহফিল ও হালকায়ে জিকির অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দিতে গিয়ে তিনি একথা বলেন।
তিনি বলেন, অনেকে চরমোনাইর পীরকে গালিগালাজ করে। ভয় দেখায়। কিন্তু ভয় দেখিয়ে লাভ নেই। বলেন যে, কুমির কোথায় থাকে? — পানিতে। তাহলে কুমিরকে পানির ভয় দেখিয়ে লাভ নেই।

২৪-এ আওয়ামী লীগ কত চেষ্টা করছিল! বলে দিয়েছি, ওই দুয়েকটা সীটের লোভে আমরা ইসলামী আন্দোলন করি না। যারা টাকা পাচার করে এদের সহযোগিতায় ইসলামী আন্দোলন থাকতে পারে না। হক কথা বলতেই থাকবো। আমরা যদি না বলি তাহলে মানুষ জানবে কেমনে?
হাসিনা সরকারের সমালোচনা করে তিনি বলেন, হাসিনা কইছিল- ‘আমার পিয়নডাও ৪শ কোটি টাকার মালিক। হেলিকপ্টার ছাড়া চলেই না।’ উনার ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী এই পরিমাণ টাকা মারছে যে, শুধু যুক্তরাজ্যেই তার ৩৬০টি বাড়ির সন্ধান পাওয়া গেছে। এরা ক্ষমতার চেয়ারে বসে আমাদের দেশের টাকাগুলো লুট করেছে; বিদেশে পাচার করছে। পিয়ন শত শত কোটি টাকার মালিক আর আপনার আমার সংসার চালাতেই কষ্ট হয়।
এছাড়া তিনি বলেন, ভালো কাজে সহযোগিতায় থাক আর খারাপ কাজের বিরোধিতায় থাক। যারা দালাল, টেন্ডারবাজি করে তাদের বিরোধিতা কর। চাঁদাবাজি হালাল নাকি হারাম? সবাই বলে যে- হারাম। বলেন যে, যারা হারাম খাইছে এরা জাহান্নামে যাবে। বিএনপির প্রতি ইঙ্গিত করে তিনি বলেন, বিএনপির এসব তন্ত্রমন্ত্র করে কেউ নাজাত পাবে না। তারা আব্রাহাম লিংকনের সূত্র- অব দ্য পিপল, বাই দ্য পিপল, ফর দ্য পিপলের উপর আমল করে। আমল করতে হবে অব দ্য আল্লাহ, বাই দ্য আল্লাহ, ফর দ্য আল্লাহ। মাওলানা জুনাইদ আল হাবিবের প্রতি ইঙ্গিত করে তিনি বলেন, বর্তমানে একদল হুজুর বাইরইছে; এরা ওদের সহযোগিতায় লাগছে। পীর সাহেব বলেন, ঈমান আন, যেভাবে সাহাবায়ে কেরাম ঈমান আনছিলেন। মুসলমানের সন্তান হয়ে নাস্তিকের মত আচরণ করিও না। শয়তান থেকে দূরে থাক। শয়তান হলো ৩ প্রকার। জিন শয়তান, মানুষ শয়তান আর নফসে আম্মারাহ। বলেন যে, জিন শয়তান থাকে কলবে। এটাকে দূর করতে জিকির করা লাগবে। আর মানুষ শয়তান থেকে বাঁচতে নেককার, সালেহ বান্দার সাথে থাকা লাগবে। আর নফসে আম্মারাহ থেকে বাঁচতে জিহাদ করা লাগবে। বলেন যে, মালিক কোন গোলামের প্রতি খুশি হয়? যে তার মালিকের কথা অনুযায়ী চলে। মুয়াজ্জিন যখন আযান দেয়, তোমার বাড়ির পাশের হিন্দু ব্যক্তিটা আযান শুনে মসজিদে যায় না। তুমিও যাও না। ওর বউয়ে পর্দা করে না। তোমার বউও পর্দা করে না। তাহলে তুমি যদি বেহেশতে যেতে চাও, হিন্দু ব্যক্তিটা কি অপরাধ করছে? তাহলে তোমার কি করা লাগবে তুমি কি বুঝ না? এটা তোমার বাড়ির ছাগলরা বুঝবে? বলেন যে, আগে বাচ্চা থাকতো হিন্দু বাড়ির পাশে। তখন উলু ধ্বনি দিতো। তারপর যখন মসজিদের পাশে বাড়ি করলো, তখন মুয়াজ্জিনের আযান শুনতে শুনতে বাচ্চা এখন আযান দেয়। এজন্য পীর সাহেব বলেন, সৎ লোকের সাথে থাক। ইসলামের পক্ষে থাক। ইসলামের পক্ষে যারা থাকবে তারা আল্লাহর পক্ষের লোক। ৫ আগস্টের কথা উল্লেখ করে পীর সাহেব বলেন, ৫ আগস্টে যে ক্ষেত্র তৈরি হয়েছে আমরা যদি এটাকে কাজে লাগাতে পারি তাহলে আশা করি ফসল ঘরে উঠাতে পারবো।

সবশেষে শেষ ঠিকানা কবরের কথা স্মরণ করিয়ে ও কবরের সামানা তৈরির প্রতি আহ্বান জানিয়ে আমীরুল মুজাহিদীন চরমোনাইর পীর মাওলানা মুফতি সৈয়দ মোহাম্মদ রেজাউল করীম দামাত বারাকাতুহুম বলেন, এমন ঘরে যাইতে হবে যেই ঘরে নাই বাতি, এমন ঘরে থাকতে হবে যেই ঘরে নাই সাথী। এসময় তিনি সেই অন্ধকারের ঘর কবরের সামান ঈমান আমল সাথে নিয়ে যাওয়ার জন্য সবাইকে আহ্বান। বয়ানের পর পীর সাহেব কাসেমুল উলূম মাদরাসার ৫জন কৃতি ছাত্রের হাতে পুরষ্কার তুলে দেন এবং ময়মনসিংহ-২ (ফুলপুর-তারাকান্দা) আসনের জন্য চরমোনাই পীরের দল ইসলামী আন্দোলন বাংলাদেশ -এর মনোনীত জাতীয় সংসদ সদস্য পদপ্রার্থী মুফতি গোলাম মাওলা ভূঁইয়ার হাতে দলীয় প্রতীক হাতপাখা তুলে দিয়ে সবাইকে তার সাথে থাকতে আহ্বান জানান। এর আগে ইসলামী আন্দোলন ফুলপুর উপজেলা শাখার সহসভাপতি মুফতি ইখলাস উদ্দিনের সঞ্চালনায় আরও বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন, ময়মনসিংহ-২ আসন থেকে এমপি হাতপাখা মার্কার এমপি পদপ্রার্থী মুফতি গোলাম মাওলা ভূঁইয়া, বাংলাদেশ মুজাহিদ কমিটির সহ-ইমাম কাম অডিটর মাওলানা মুস্তাফিজুর রহমান, বাংলাদেশ মুজাহিদ কমিটির সহসাংগঠনিক সম্পাদক হাফেজ মাওলানা রেজাউল করীম, শ্রমিক আন্দোলন বাংলাদেশ -এর জেলা উত্তর শাখার সভাপতি হুমায়ুন মো. আব্দুল কাদির, ইসলামী আন্দোলন ময়মনসিংহ জেলা দক্ষিণ শাখার সভাপতি মাওলানা মামুনুর রশীদ, জমিয়তে উলামায়ে ইসলাম -এর ফুলপুর উপজেলা শাখার সভাপতি মাওলানা আবু রায়হান মক্কী, বাংলাদেশ জাতীয় ইমাম সমিতি ফুলপুর শাখার সভাপতি হাফেজ মাওলানা মহিউদ্দিন, ইসলামী আন্দোলন বাংলাদেশ -এর ফুলপুর শাখার প্রধান উপদেষ্টা প্রিন্সিপাল এ. কে. এম জালাল উদ্দিন, হরিণাদী ফাজিল মাদরাসার অধ্যক্ষ মাওলানা আতাউল্লাহ ফকির, গোদারিয়া মাদরাসার মুহতামিম মাওলানা আওলাদ হুসাইন, খেলাফত মজলিসের ফুলপুর উপজেলা শাখার সভাপতি হাফেজ মাওলানা মতিউর রহমান শেখ, ইসলামী আন্দোলন বাংলাদেশ -এর ফুলপুর শাখার সভাপতি মাওলানা মুফতি নজরুল ইসলাম উছমানপুরী, জাতীয় ইমাম সমিতি ফুলপুর শাখার সহসভাপতি মাওলানা মো. আব্দুল মান্নান প্রমুখ।


আপনার মতামত লিখুন :
More News Of This Category

ফেসবুকে আমরা