• বুধবার, ২২ এপ্রিল ২০২৬, ০৫:৩২ পূর্বাহ্ন
শিরোনাম
তারাকান্দায় বিএনপির দুই গ্রুপের পাল্টাপাল্টি থানায় অভিযোগ ফুলপুর কাজিয়াকান্দা কামিল মাদরাসায় অভিভাবক সদস্য নির্বাচন অনুষ্ঠিত তারাকান্দায় ১৪৪ ধারা জারি বিশ্ববিখ্যাত ক্বওমী শিক্ষা প্রতিষ্ঠান দারুল উলূম দেওবন্দের বিস্ময়কর ব্যবস্থাপনা এমপিকে হেনস্থার অভিযোগসহ হামলা ও মিথ্যা বক্তব্যের প্রতিবাদে তারাকান্দায় বিক্ষোভ মিছিল ফুলপুরে শ্রেষ্ঠ প্রতিষ্ঠান প্রধান (মাদরাসা) নির্বাচিত হলেন অধ্যক্ষ মাওলানা হাবিবুর রহমান নেত্রকোনায় বাংলাদেশ খেলাফত মজলিসের দায়িত্বশীলদের সভা হালুয়াঘাটে নতুন ইউএনওকে বিভিন্ন মহলের শুভেচ্ছা ও অভিনন্দন তার একজন কর্মী মুরগী জবাই করে রক্ত নিজের গায়ে লাগিয়ে ফেইসবুকে ছেড়েছে — মোতাহার সরকারি নিয়মনীতি মেনে চলার ক্ষেত্রে সে যেন বাধা হয়ে না দাঁড়ায় — এমপি মুফতী মুহাম্মাদুল্লাহ

ফুলপুরের বওলা বাজারে বাংলাদেশ খেলাফত মজলিসের পথসভা অনুষ্ঠিত

Reporter Name / ৮৩ Time View
Update : রবিবার, ৭ সেপ্টেম্বর, ২০২৫

মো. আব্দুল মান্নান :
ময়মনসিংহের ফুলপুর উপজেলার বওলা মধ্য বাজারে
বাংলাদেশ খেলাফত মজলিস ফুলপুর উপজেলা শাখার আওতায় বওলা ইউনিয়ন কমিটির উদ্যোগে এক পথসভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (৬ সেপ্টেম্বর) বাদ আসর ওই সভা শুরু হয়। এতে সভাপতিত্ব করেন বওলা ইউনিয়ন শাখার সভাপতি মাওলানা আব্দুল মালেক। বওলা ইউনিয়ন কমিটির সাধারণ সম্পাদক মাওলানা বেলায়েত হুসাইনের সঞ্চালনায় পথসভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ খেলাফত মজলিস ঢাকা দক্ষিণ শাখার সহ-সভাপতি ও ময়মনসিংহ-২ (ফুলপুর-তারাকান্দা) আসনের জাতীয় সংসদ সদস্য পদপ্রার্থী মুফতি মুহাম্মাদুল্লাহ।


এতে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ময়মনসিংহ জেলা পূর্ব শাখার সহ-সভাপতি ও ফুলপুর উপজেলা শাখার সভাপতি মুফতী আজীমুদ্দীন শাহ জামালী, তারাকান্দা উপজেলা শাখার সভাপতি মাওলানা আব্দুস সবুর, ফুলপুর উপজেলা শাখার সহ-সভাপতি মাওলানা আবুল কাসেম ও মাওলানা আব্দুল করিম, সাধারণ সম্পাদক মাওলানা আনিসুর রহমান, সাংগঠনিক সম্পাদক মাওলানা ফারুক হুসাইন, প্রচার সম্পাদক মাওলানা নোমান আহমাদ, তারাকান্দা উপজেলা শাখার সাধারণ সম্পাদক মাওলানা মোফাজ্জল হুসাইন জিহাদী প্রমুখ।
এছাড়াও অনুষ্ঠানে ফুলপুর ও তারাকান্দা উপজেলার বিভিন্ন ইউনিয়ন শাখার খেলাফত মজলিস ও যুব মজলিসের অগ্রণী নেতৃবৃন্দ এসময় উপস্থিত ছিলেন। সভায় এক প্রাণবন্ত পরিবেশ বিরাজ করছিল। নেতাকর্মীদেরকে আনন্দিত ও উচ্ছ্বসিত দেখাচ্ছিল। বক্তারা বলেন, আমরা যদি ঐক্যবদ্ধ থাকতে পারি তাহলে বিজয় ইনশাআল্লাহ আমাদেরই হবে।


আপনার মতামত লিখুন :
More News Of This Category

ফেসবুকে আমরা