• শনিবার, ১৭ জানুয়ারী ২০২৬, ০৬:০২ পূর্বাহ্ন
শিরোনাম
জাতীয় ইমাম সমিতি ফুলপুর উপজেলা ও পৌর শাখার উদ্যোগে শীতবস্ত্র বিতরণ ফুলপুরে ৪০ দিন জামাতে নামাজ পড়ে পুরস্কার পেলেন ১০ মুসুল্লী ফুলপুরের মাহিন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক পদে নিয়োগ পাওয়ায় বিভিন্ন মহলের পক্ষ থেকে অভিনন্দন ফুলপুরে দাদী ও মা’সহ গুরুতর আহত শিশুকন্যা ইফামনি, সিএনজি চালক আটক ময়মনসিংহের ৭ উপজেলার জন্ম মৃত্যু নিবন্ধন অগ্রগতি বিষয়ে ফুলপুরে পর্যালোচনা সভা এই সীজনেই শীতবস্ত্র বিতরণ করা হবে– হাফেজ মাওলানা মুহিউদ্দিন আবারও বিশ্বসেরা বিজ্ঞানীর তালিকায় ফুলপুরের কৃতি সন্তান মালয়েশিয়ার সানওয়ে বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. সাইদুর রহমান সব ছাড়বো কিন্তু আল্লাহর দীনের ঝান্ডাকে ভূলুণ্ঠিত হতে দেব না— আল্লামা মামুনুল হক ফুলপুরে সাংবাদিক নাজিম উদ্দিনের পিতার জানাজা সম্পন্ন ফুলপুরে সাংবাদিক নাজিম উদ্দিনের বাবা আর নেই

অনেকে আমাদেরকে হুমকি ধমকি দেন, চান্দাবাজি করে কেউ ক্ষমতায় যেতে পারবে না — সাবেক এমপি এড. আবুল বাসার আকন্দ

Reporter Name / ৫৯ Time View
Update : শুক্রবার, ৫ সেপ্টেম্বর, ২০২৫

মো. আব্দুল মান্নান :
কেন্দ্রীয় কৃষক দলের সহসভাপতি সাবেক এমপি বীর মুক্তিযোদ্ধা এড. আবুল বাসার আকন্দ বলেছেন, অনেকে অনেকভাবে আমাদেরকে হুমকি ধমকি দেন। আমরা হুমকি ধমকির মানুষ না। শুক্রবার (৫ সেপ্টেম্বর) বিকালে বিএনপির ৪৭তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালিশেষে গোল চত্বরে আয়োজিত এক পথসভায় তিনি এসব কথা বলেন।


এড. আবুল বাসার আকন্দ বলেন, সাবেক এমপি শরীফ আহমেদকে এই বর্ডার দিয়ে কারা পাস করেছে, কারা গাড়ি দিয়ে বর্ডার অতিক্রম করতে সহযোগিতা করেছে এটা সবাই জানে। চান্দাবাজি ধান্দাবাজি করে কেউ ক্ষমতায় যেতে পারবে না। আমরা ঐক্যবদ্ধ থেকে চান্দাবাজদেরকে প্রতিহত করবো। যেনতেনভাবে আমরা ক্ষমতায় যেতে চাই না। জনগণ চাইলে সুষ্ঠু ভোটের মাধ্যমেই আমরা ক্ষমতায় যাব। প্রশাসনের নিকট দাবি জানিয়ে তিনি বলেন, সকলের জন্য নির্বাচনি মাঠ যেন সমান থাকে। পুলিশ প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করে তিনি বলেন, এখনো মানুষের নিকট অবৈধ অস্ত্র রয়ে গেছে। এগুলো উদ্ধার করুন। সবশেষে জনগণের দৃষ্টি আকর্ষণ করে এই নেতা বলেন, আপনারা বিএনপির প্রতি আস্থা রাখুন। নমিনেশন ইনশাআল্লাহ আমরাই পাব।


ফুলপুর উপজেলা বিএনপি ও পৌর বিএনপির উদ্যোগে আয়োজিত এ সমাবেশে এর আগে আরও বক্তব্য রাখেন, ফুলপুর পৌর বিএনপির সাবেক সহসভাপতি নজরুল ইসলাম মাস্টার, উপজেলা বিএনপির সাবেক সমাজ কল্যাণ বিষয়ক সম্পাদক দেলোয়ার হোসেন, সাবেক উপজেলা কৃষি বিষয়ক সম্পাদক আব্দুস সামাদ, সাবেক উপজেলা ধর্ম বিষয়ক সম্পাদক শয়েবুর রহমান সোহেল, উপজেলা বিএনপির সাবেক সদস্য নজরুল ইসলাম, বওলা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক ফজলুর রহমান, উপজেলা কৃষক দলের সভাপতি মো. শফিকুল ইসলাম শফিক, পৌর কৃষক দলের সভাপতি আব্দুল্লাহ আল ইল্লাল, উপজেলা কৃষক দলের সাধারণ সম্পাদক খলিলুর রহমান তালুকদার, পৌর কৃষক দলের সাধারণ সম্পাদক আবুল হাসান মানিক, উপজেলা যুবদলের সদস্য শাহ ফরিদ আহমেদ, উপজেলা ছাত্রদলের আহ্বায়ক আব্দুল্লাহ আল হাদি আকন্দ সানোয়ার প্রমুখ। এসময় উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে প্রচুর নেতাকর্মী উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :
More News Of This Category

ফেসবুকে আমরা