মো. আব্দুল মান্নান :
মালয়েশিয়ার সানওয়ে বিশ্ববিদ্যালয়ের ডিসটিংগুইশড প্রফেসর রিসার্চ বিভাগের বিভাগীয় প্রধান ময়মনসিংহের ফুলপুরের কৃতি সন্তান বিশ্বসেরা গবেষক ড. সাইদুর রহমান সাভারে বিপিএটিসি আয়োজিত অনুষ্ঠানে মূল বক্তব্য উপস্থাপন করেছেন।

বিপিএটিসির পরিচালক ড. রৌশন জামাল জুয়েলের আমন্ত্রণে আজ বুধবার (৩ সেপ্টেম্বর) তিনি ওই অনুষ্ঠানে বক্তব্য রাখেন। এসময় ৫৩৫ জন অংশগ্রহণকারী উপস্থিত ছিলেন।
ড. সাইদুর রহমান বলেন, যারা গবেষণার দক্ষতা উন্নত করতে চান তারা আরও বিস্তারিত জানতে আমার চ্যানেলটি দেখতে পারেন।
জানা যায়, ড. সাইদুর রহমানের গুগল স্কলার সাইটেশন ৮২০০০+, পাবলিকেশন ৯৩০+। ন্যানো টেকনোলজি ও রিনিউএবল এনার্জি নিয়ে তিনি গবেষণা করেন।