• বুধবার, ১৫ এপ্রিল ২০২৬, ০৪:৫১ অপরাহ্ন
শিরোনাম
সরকারি নিয়মনীতি মেনে চলার ক্ষেত্রে সে যেন বাধা হয়ে না দাঁড়ায় — এমপি মুফতী মুহাম্মাদুল্লাহ তারাকান্দায় পহেলা বৈশাখে এমপি হেনস্থার অভিযোগসহ গুরুতর আহত ২ পহেলা বৈশাখ হোক গুনাহ থেকে ফিরে আল্লাহর পথে নতুনভাবে চলার অঙ্গীকার যাকাত সংগ্রহে সারাদেশে ফুলপুর চতুর্থ নান্দাইলে এতিম শিশুদের পাশে দাঁড়ালেন বিশ্বসেরা গবেষক বিজ্ঞানী ড. ছাইদুর রহমান স্যার গণভোটের রায় কার্যকরের দাবিতে ময়মনসিংহে বিক্ষোভ মিছিল ফুলপুরে গরিবদের মাঝে জেলা প্রশাসকের ছাগল খাসি বিতরণ ফুলপুরে চানপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে গাছের চারা বিতরণ ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে মধ্যস্থতা করার জন্য ধন্যবাদ — ড. মাহমুদ বিন সাঈদ ফুলপুর পৌরসভাকে ইভটিজিং ও অপরাধমুক্ত রাখতে সিসি ক্যামেরা উদ্বোধন

দলের জন্য যারা মামলা খেয়েছেন আগামী দিনে তাদের সঠিক মূল্যায়ন করা হবে — মোতাহার হোসেন তালুকদার

Reporter Name / ৭৫ Time View
Update : বুধবার, ৩ সেপ্টেম্বর, ২০২৫

মো. আব্দুল মান্নান :
ময়মনসিংহ উত্তর জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক তারাকান্দা উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মোতাহার হোসেন তালুকদার বলেছেন, বিগত দিনে দলের জন্য যারা মামলা খেয়েছেন, জেল খেটেছেন, রিমান্ডে গিয়েছেন আগামী দিনে তাদেরকে সঠিক মূল্যায়ন করা হবে। বিএনপির ৪৭তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন উপলক্ষে বিশাল আনন্দ মিছিল শেষে গোল চত্বরে আয়োজিত পথসভায় প্রধান অতিথি হিসেবে সমাপনী বক্তব্য দিতে গিয়ে তিনি একথা বলেন। মোতাহার হোসেন তালুকদার বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দলকে সংগঠিত করার নির্দেশ দিয়েছেন। একইসাথে তিনি ফেব্রুয়ারির মধ্যে অনুষ্ঠিতব্য জাতীয় সংসদ নির্বাচনেরও প্রস্তুতি নেওয়ার জন্য আহ্বান জানিয়েছেন।
তিনি বলেন, ত্যাগীদেরকে সামনের সারিতে রাখা হবে। বিগত দিনে যারা দল থেকে বহিষ্কৃত হয়েছেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক জিয়ার সাথে আলাপ করে তাদেরকেও দলে স্থান করে দেওয়া হবে। তিনি বলেন, মানুষ আমাদেরকে ভালবাসে। ভালবাসে বলেই আওয়ামী লীগের আমলেও নির্বাচন করে আমরা জিতেছি।
মোতাহার হোসেন তালুকদার আরও বলেন, ভাইয়েরা আমার, কিছু মানুষ আছে যারা দুধের মধ্যে কাঁটা খোঁজে। তারা জানে দুধ পরিষ্কার। এতে কোন ময়লা নেই। কাঁটা নেই। একদম পরিষ্কার।  তারপরও তারা কাঁটা খোঁজে। এসময় তিনি ময়মনসিংহ মহানগর যুবদলের সাধারণ সম্পাদক যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির ময়মনসিংহ বিভাগের সাবেক সহসাংগঠনিক সম্পাদক  জোবায়েদ হোসেন শাকিলের প্রতি ইঙ্গিত করে বলেন, কয়েক দিন আগে এখানে একজন বক্তব্য রেখেছেন। তিনি ধান্দাবাজদের তদবির করেন। আমরা বলতে চাই, ফুলপুর তারাকান্দার মাটিতে কোন চান্দাবাজ ধান্দাবাজের জায়গা নেই।
এর আগে ফুলপুর উপজেলা বিএনপির আহ্বায়ক আলহাজ্ব সিদ্দিকুর রহমান, সদস্য সচিব হেলাল উদ্দিন হেলু, পৌর বিএনপির আহ্বায়ক সাবেক মেয়র আমিনুল হক, সদস্য সচিব মাহবুবুর রহমান মোস্তফা প্রমুখ বক্তব্য রাখেন। এসময় দলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :
More News Of This Category

ফেসবুকে আমরা