মো. আব্দুল মান্নান
ময়মনসিংহের ফুলপুর উপজেলার বীর মুক্তিযোদ্ধা, জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতৃবৃন্দ, গণ্যমান্য ব্যক্তিবর্গ, সাংবাদিক, উপজেলা পর্যায়ের সরকারি কর্মকর্তাবৃন্দ, শিক্ষা প্রতিষ্ঠান প্রধানগণ ও সুশীল সমাজের সাথে ফুলপুরের নতুন ইউএনও এ. বি. এম. আরিফুল ইসলামের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
আজ মঙ্গলবার (১৬ জানুয়ারি) সকাল সাড়ে ১১টায় উপজেলা পরিষদ মিলনায়তনে ওই সভা অনুষ্ঠিত হয়। এতে নতুন উপজেলা নির্বাহী অফিসার এ. বি. এম. আরিফুল ইসলামসহ উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান আতাউল করিম রাসেল, উপজেলা আওয়ামী লীগের সিনিয়র যুগ্ম আহ্বায়ক সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান অধ্যাপক মোহাম্মদ হাবিবুর রহমান, বীর মুক্তিযোদ্ধা আব্দুল বাতেন সরকার, বীর মুক্তিযোদ্ধা বিজয় চন্দ্র বিশ্বাস, বীর মুক্তিযোদ্ধা আব্দুস সালাম আকন্দ প্রিন্স, বীর মুক্তিযোদ্ধা আব্দুল কুদ্দুছ, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান রোকেয়া পারভীন লাকি, উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক বাদশা আলমগীর, উপজেলা প্রকৌশলী রাকিব উল হাফিজ, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. হুমায়ুন কবির, উপজেলা যুব উন্নয়ন অফিসার আবুল বশার ভূঞা, উপজেলা সমাজসেবা অফিসার শিহাব উদ্দিন খান, ইসলামিক ফাউন্ডেশনের ফুলপুর উপজেলা শাখার ফিল্ড সুপার ভাইজার সাদেকুল ইসলাম প্রমুখ।
এছাড়া একাডেমিক সুপার ভাইজার পরিতোষ সূত্র ধরের উপস্থাপনায় এসময় ফুলপুর সরকারি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মো. হাবিবুর রহমান, ফুলপুর মহিলা ডিগ্রি কলেজের অধ্যক্ষ রওশন আরা বেগম, বওলা ডিগ্রি কলেজের অধ্যক্ষ আব্দুল বাতেন খান, কাতুলী এমদাদীয়া ফাজিল মাদরাসার অধ্যক্ষ হাবিবুর রহমান, কাজিয়াকান্দা কামিল মাদরাসার উপাধ্যক্ষ মোসলেহ উদ্দিন, ইউপি চেয়ারম্যান আবুল কালাম আজাদ, শাহা আলী, আলা উদ্দিন, রেজাউল হক রাসেল, মফিদুল ইসলাম, শাহ সুলতান চৌধুরী, দেলোয়ার মোজাহিদ সরকার, উপজেলা সার ডিলার সমিতির সভাপতি গোলাম মর্তুজা লাল মিয়া তালুকদার, উপজেলা পূজা উদযাপন কমিটির সভাপতি দেবল কুমার সাহা রায়, হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সভাপতি পরিতোষ দত্ত প্রমুখ উপস্থিত ছিলেন।