• শনিবার, ০৭ ফেব্রুয়ারী ২০২৬, ০৪:২৮ পূর্বাহ্ন
শিরোনাম
১১ দলীয় ঐক্য জোটের অন্যতম নেতা মামুনুল হকের তারাকান্দা ও ধোবাউড়া সফর সাংবাদিক ইমনের বাবার জানাজা সম্পন্ন : দোয়ার দরখাস্ত ‘একই বুথে দুইজনের বেশি সাংবাদিক প্রবেশ করতে পারবেন না’- ইউএনও, ফুলপুর মাত্র দুই ঘন্টার ব্যবধানে মারা গেলেন ফুলপুরের দুই মুরুব্বি ময়মনসিংহে নির্বাচন ও গণভোট ২০২৬ সংক্রান্ত মতবিনিময় সভা ময়মনসিংহ-২ আসনে কারাগারে আটক পিতার পক্ষে নির্বাচনি প্রচারণায় নেমেছেন কন্যা কাশফী ময়মনসিংহ-২ আসনে হাতপাখার পক্ষে পথসভায় বক্তব্য রাখেন পীর সাহেব চরমোনাই ময়মনসিংহ-২ আসনে ১০ দলীয় ঐক্য জোট প্রার্থী মুফতী মুহাম্মাদুল্লাহর রিকশা প্রতীকের পক্ষে বিশাল মিছিল ময়মনসিংহ-২ আসনে ১০ দলীয় ঐক্য জোট রিকশা প্রতীকের প্রার্থীর পক্ষে তারাকান্দায় বিশাল মিছিল ফুলপুরে হাফেজ নাজমুল ইসলাম আর নেই

১২ অক্টো. থেকে ১৮ নভে. ফুলপুরে ১০৬৪৮৪ জন শিশুকে ফ্রিতে দেওয়া হবে টিসিভি

Reporter Name / ৮৬ Time View
Update : মঙ্গলবার, ২ সেপ্টেম্বর, ২০২৫

মো. আব্দুল মান্নান :
ময়মনসিংহের ফুলপুরে ১ লক্ষ ৬ হাজার ৪৮৪ জন শিশুকে বিনামূল্যে দেওয়া হবে টাইফয়েড কনজুগেট ভ্যাক্সিন (টিসিভি)। ২ সেপ্টেম্বর দুপুরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কনফারেন্স রুমে আয়োজিত ‘টাইফয়েড টিকাদান ক্যাম্পেইন ২০২৫’-এ বক্তব্যে এ তথ্য জানানো হয়। উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. রাহাত চৌধুরী বলেন, আগামী ১২ অক্টোবর থেকে ১৮ নভেম্বর পর্যন্ত এ টিকা প্রদান করা হবে। প্রাক-প্রাথমিক থেকে ৯ম শ্রেণি পর্যন্ত বিভিন্ন স্কুল, মাদরাসা, কমিউনিটি শিশু, বেদেপল্লী, ছিন্নমূল ও কিন্ডারগার্টেন শিক্ষার্থীদের এ ভ্যাক্সিন দেওয়া হবে।

এসময় তিনি টাইফয়েড জ্বর সংক্রমণ, জ্বরের লক্ষণ, কীভাবে ছড়ায়, এর ভয়াবহতা ও টিকা গ্রহণের উপকারিতা বিষয়ে গুরুত্বপূর্ণ আলোচনা করেন। এক প্রশ্নের উত্তরে তিনি বলেন, গুজবে কান দেওয়া যাবে না। মরিচীকা দেখে ভয় পেলে সামনে আগানো যাবে না। দৃঢ়তার সাথে টিকাটি গ্রহণের জন্য তিনি সবাইকে উদ্বুদ্ধ করেন।


এসময় এমপিপি পরিতোষ চন্দ্র বিন্দ, স্বাস্থ্য পরিদর্শক শামসুন্নাহার, অফিস সহকারী কাম কম্পিউটার অপারেটর বাবুল, আমন্ত্রিত মেহমানদের মধ্যে জামিয়া গিয়াছ উদ্দিনের মুহতামিম মুফতী আজীমুদ্দীন শাহ জামালী, ছনকান্দা বাজার জামে মসজিদের সাবেক ইমাম হাফেজ মাওলানা মুহিউদ্দীন, কাতুলী এমদাদীয়া ফাযিল মাদরাসার সাবেক অধ্যক্ষ মাওলানা এ কে এম জালাল উদ্দিন, জামিয়াতুল হুমাইরা (রা.) লিল বানাতের মুহতামিম মাওলানা ইয়াহইয়া,

উপজেলা পরিষদ জামে মসজিদের ইমাম হাফেজ মাওলানা আতাউল্লাহ, ফুলপুর সরকারি কলেজ মসজিদের ইমাম হাফেজ মাওলানা শরীফুল ইসলাম, মার্কাজ মসজিদের ইমাম হাফেজ মাওলানা মাহদী হাসান, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স জামে মসজিদের ইমাম মাওলানা রফিকুল ইসলাম, দিউ সাইয়্যেদেনা আবাসিক হাফিজিয়া মাদরাসার মুহতামিম মুফতী আব্দুল্লাহ আল মাসুক, জামিয়াতুস সুন্নাহর মুহতামিম মাওলানা আবুল বাশার, ক্বারী ফজলুল হক, নগুয়া খালপাড় জামে মসজিদের ইমাম মাওলানা গিয়াস উদ্দিন, দিউ জুবাইদা জামে মসজিদের ইমাম হাফেজ সাইদুর রহমান, শেরপুর রোড বাইতুন নূর জামে মসজিদের ইমাম মো. আব্দুল মান্নান প্রমুখ উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :
More News Of This Category

ফেসবুকে আমরা