মো. আব্দুল মান্নান :
ময়মনসিংহের ফুলপুরের কৃতি সন্তান উপজেলার সিংহেশ্বর উচ্চ বিদ্যালয়ের সাবেক শিক্ষার্থী এ এস এম ইবনুল হাসান (ইভেন) পদোন্নতি পেয়ে উপসচিব নির্বাচিত হয়েছেন। এর আগে তিনি মন্ত্রী পরিষদ বিভাগের সিনিয়র সহকারী সচিব ছিলেন।
ইভেন উপসচিব পদ পাওয়ার সংবাদ সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে বিভিন্ন মহলের পক্ষ থেকে তাকে ফুলেল শুভেচ্ছা ও অভিনন্দন জানানো হয়।
এলাকাবাসী আশা করেন নিজ এলাকা উন্নয়নে তিনি প্রত্যক্ষ বা পরোক্ষভাবে বিশেষ ভূমিকা রাখবেন। আল্লাহ তায়ালা তাকে তার দায়িত্ব সঠিকভাবে পালন করার ও দেশ এবং দশের সম্মান বা মর্যাদা বৃদ্ধিকল্পে নিবেদিত প্রাণ হয়ে কাজ করার তাওফীক দান করুক।