মো. আব্দুল মান্নান :
মা-বাবা, আত্মীয়স্বজন ও বন্ধুদের সাথে দেখা করতে মালয়েশিয়ার সানওয়ে বিশ্ববিদ্যালয়ের ডিসডিংগুইশড প্রফেসর বিজ্ঞানী ময়মনসিংহের ফুলপুরের কৃতি সন্তান ড. সাইদুর রহমান স্যার এখন বাংলাদেশে। বুধবারে (২৭ আগস্ট) তিনি দেশে এসে পৌঁছেছেন। বর্তমানে ময়মনসিংহে উনার বাসভবনে তিনি রেস্টে আছেন।

জানা যায়, বাংলাদেশে এই সফরকালে ইতোমধ্যে তিনি বেশ কয়েকটি প্রোগ্রামে যোগদানের জন্য আমন্ত্রিত হয়েছেন। বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়, জগন্নাথ বিশ্ববিদ্যালয়, আশা বিশ্ববিদ্যালয় বাংলাদেশ (ASAUB), যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় – JUST ও বাংলাদেশ লোক প্রশাসন প্রশিক্ষণ কেন্দ্র – BPATC তাকে গবেষণা, উদ্ভাবন এবং একাডেমিক উৎকর্ষতায় তরুণ গবেষক/শিক্ষাবিদদের অনুপ্রাণিত করে তার অভিজ্ঞতা ভাগ করে নেওয়ার জন্য বা মোটিভেশনাল ক্লাস নেওয়ার জন্য তাকে আমন্ত্রণ জানানো হয়েছে। যারা উনার সাথে ব্যক্তিগতভাবে দেখা করতে চান, তাদের এসব অনুষ্ঠানে গিয়ে দেখা করার সুযোগ রয়েছে বলে তিনি জানান।