মো. আব্দুল মান্নান :
ময়মনসিংহের ফুলপুরে ২৫ পিস ইয়াবাসহ তিন মাদক কারবারিকে আটক করা হয়েছে। বুধবার (২৭ আগস্ট) দিবাগত রাত আড়াইটার দিকে অর্থাৎ বৃহস্পতিবার (২৮ আগস্ট) ফুলপুর পৌরসভার গোদারিয়া গ্রাম হতে ফুলপুর থানার ওসি আব্দুল হাদির দিক নির্দেশনায় এসআই আজিজুর রহমানের নেতৃত্বে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
আটকরা হলেন, নূরে আলম, তুহিন ওরফে সোহাগ ডাক্তার ও মানিক। নূরে আলম উপজেলার পয়ারী দ্বিতীয় খন্ড গ্রামের আব্দুল খালেকের পুত্র, তুহিন আমুয়াকান্দা এলাকার মিরাজ উদ্দিনের পুত্র ও মানিক পয়ারী দ্বিতীয় খন্ড গ্রামের রইছ উদ্দিনের পুত্র।
এ ব্যাপারে জানতে চাইলে ফুলপুর থানার ওসি আব্দুল হাদি ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, তাদের বিরুদ্ধে মামলা হয়েছে এবং তাদেরকে ময়মনসিংহ বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে। তিনি আরও বলেন, মাদক নির্মূলে আমরা বদ্ধপরিকর। তাই মাদকের বিরুদ্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।