অনলাইন ডেস্ক :
ময়মনসিংহের ফুলপুরে সড়ক দুর্ঘটনায় মনিরুজ্জামান চঞ্চল মাস্টার নামে এক স্কুল শিক্ষকের মৃত্যু হয়েছে। রবিবার (২৪ আগস্ট) রাত সাড়ে ১১টার দিকে ঢাকা-শেরপুর আঞ্চলিক মহাসড়কে উপজেলার ছনধরা ইউনিয়নের বাশাটি পূর্বপাড়া নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।
জানা যায়, চঞ্চল মাস্টার উপজেলার বাঘেধরা উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক ছিলেন। ব্যক্তিগত কাজ শেষে বাড়ির দিকে যাচ্ছিলেন চঞ্চল। পরে বাশাটি এলাকায় গিয়ে পৌঁছলে বিপরীত দিক থেকে আসা একটি দ্রুতগামী ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে ওই শিক্ষককে ধাক্কা দিয়ে খাদে পড়ে এমনকি ট্রাকটি উল্টে তার ওপর পড়ে। এতে ঘটনাস্থলেই মারা যান তিনি। দুর্ঘটনার খবর পেয়ে স্থানীয় জনগণ এবং পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছেন।
পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠিয়েছে। ট্রাকটি জব্দ করে থানা হেফাজতে নেওয়া হয় কিন্তু ঘাতক চালক পলাতক রয়েছে।
এ ব্যাপারে জানতে চাইলে ফুলপুর থানার ওসি আব্দুল হাদি বলেন, আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন আছে।