মো. আব্দুল মান্নান :
ময়মনসিংহের ফুলপুরে আনসার ও ভিডিপির সদস্যদের উদ্যোগে বৃক্ষরোপণ অভিযান ২০২৫ অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১৯ আগস্ট) এ কর্মসূচি পালন করা হয়।
উপজেলার ১০ ইউনিয়নের এবং পৌরসভার আনসার সদস্যদের মাঝে এসব চারা বিতরণ করা হয়।
বৃক্ষরোপণ কর্মসূচির শুভ উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার সাদিয়া ইসলাম সীমা। এসময় আনসার ও ভিডিপি কর্মকর্তাবৃন্দসহ উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।