মো. আব্দুল মান্নান :
ময়মনসিংহ-২ (ফুলপুর-তারাকান্দা) সংসদীয় আসন থেকে বিএনপির মনোনয়ন প্রত্যাশী কৃষকদলের কেন্দ্রীয় কমিটির সহসভাপতি, বীর মুক্তিযোদ্ধা সাবেক এমপি ও সাবেক উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব এড. আবুল বাসার আকন্দ সংবাদ সম্মেলন করেছেন। আজ বৃহস্পতিবার (২১ আগস্ট) বাদ মাগরিব ফুলপুর বাসস্ট্যান্ড এলাকায় ঘাস ফড়িং রেস্টুরেন্টে তিনি ওই সম্মেলন করেন।

সাংবাদিক সম্মেলনে ময়মনসিংহ-২ আসন থেকে বিএনপির মনোনয়ন প্রত্যাশা করে এড. আবুল বাসার আকন্দ বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের কথা যদি ঠিক থাকে তবে আগামী জাতীয় সংসদ নির্বাচনে নমিনেশন আমিই পাব।
তিনি আরও বলেন, সাংবাদিকরা জাতির বিবেক। তাদের লেখনির মাধ্যমে বর্তমান সরকার অনেকটাই পরিচালিত হচ্ছে বলে আমার মনে হয়। সুতরাং আপনারা সত্য লিখে যান। সম্প্রতি ফুলপুরের ৫ নং সদর ইউনিয়নের আলোকদির মার্ডার, অজ্ঞান পার্টির খপপরে পড়ে ব্যবসায়ী আব্দুল জব্বারের মৃত্যু, দ্রব্যমূল্যের উর্ধ্বগতি, ৫ আগস্টের পর ফুলপুর -তারাকান্দায় রোড ডাকাতি, চাঁদাবাজি ও সন্ত্রাসীদের খবরা-খবর তেমনভাবে প্রচার হচ্ছে না বলে তিনি দূঃখ প্রকাশ করেন।

সাংবাদিকদের প্রতি উদাত্ত আহবান জানিয়ে তিনি বলেন, ফুলপুরের সাংবাদিকদের লেখনীর মধ্য দিয়ে এসব অপকর্মের ছবি তুলে ধরলে সমাজ অনেকটাই উপকৃত হবে। আমি আপনাদের পাশে আজীবন ছিলাম, মৃত্যুর আগ পর্যন্ত পাশে থাকবো, ইনশাআল্লাহ।
সাংবাদ সম্মেলনে এসময় ফুলপুরে কর্মরত বিভিন্ন জাতীয় ও স্থানীয় পত্রিকার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।