মো. আব্দুল মান্নান :
ময়মনসিংহের হালুয়াঘাটের বিএনপি নেতা আব্দুল আজিজ খান দলীয় এক প্রোগ্রামে বক্তব্য রাখার সময় হঠাৎ অসুস্থ হয়ে পড়েন ও পরে তাকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে ইন্তেকাল করেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিঊন। তার সম্বন্ধে শোক প্রকাশ করতে গিয়ে বিএনপির কেন্দ্রীয় কমিটির যুগ্ম মহাসচিব সৈয়দ এমরান সালেহ প্রিন্স বলেন,
কী লিখব বুঝে পাচ্ছি না । আমার এবং আমাদের আজিজকে হারিয়ে অমরা হতবিহব্বল । আজিজকে নিয়ে এমন পোস্ট দিতে হবে কল্পনাও করি নাই ।
দল পাগল আবদুল আজিজ খান আমাদের মাঝে নেই। না ফেরার দেশে চলে গেছেন। আল্লাহ রাব্বুল আলামীন তাঁকে নিয়ে গেছেন গত রাত। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজেউন।
হালুয়াঘাট উপজেলা ও পৌর বিএনপি এবং এর অঙ্গ সংগঠনের যৌথ সভায় বক্তব্য দানকালে অসুস্থ হয়ে পড়লে তাঁকে প্রথমত হালুয়াঘাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। অবস্থা আশংকাজনক হওয়ায় সেখান থেকে তাঁকে ময়মনসিংহে মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করা হয়।পরে ময়মনসিংহে নেওয়ার পথে রাত ১২ টায় আজিজ শেষ নিঃশ্বাস ত্যাগ করেন ।
আব্দুল আজিজ খান ছিলেন হালুয়াঘাট পৌর বিএনপির সদস্য সচিব ও ময়মনসিংহ উত্তর জেলা যুবদলের সহসভাপতি। তার মৃত্যুতে বিএনপির অপূরণীয় ক্ষতি হয়ে গেলো। আমরা একজন সহকর্মীকে হারিয়েছি। তাঁর পরিবার একজন অভিভাবক বট বৃক্ষকে হারিয়েছে। হালুয়াঘাটবাসী একজন বন্ধু, পরোপকারী, নিষ্ঠা ও দায়িত্ববান, দলের জন্য নিবেদিত প্রাণ ব্যক্তিকে হারালো।
আমি আমার পরিবারের একজন সদস্য, একজন আস্থাবান দক্ষ সংগঠক ও প্রিয় আজিজকে হারালাম। এই শূন্যতা কখনও পূরণ হবে কী না জনি না। আল্লাহ আজিজকে বেহেশত নসীব করুন। সকলে আজিজের আত্মার মাগফেরাত কামনা করে দোয়া করবেন। রাববুল আলামীন তাঁকে ভুলত্রুটি মাফ করে বেহেশতের সর্বোচ্চ জায়গায় স্থান করে দেন।