• বুধবার, ১৫ এপ্রিল ২০২৬, ০৪:১১ অপরাহ্ন
শিরোনাম
তারাকান্দায় পহেলা বৈশাখে এমপি হেনস্থার অভিযোগসহ গুরুতর আহত ২ পহেলা বৈশাখ হোক গুনাহ থেকে ফিরে আল্লাহর পথে নতুনভাবে চলার অঙ্গীকার যাকাত সংগ্রহে সারাদেশে ফুলপুর চতুর্থ নান্দাইলে এতিম শিশুদের পাশে দাঁড়ালেন বিশ্বসেরা গবেষক বিজ্ঞানী ড. ছাইদুর রহমান স্যার গণভোটের রায় কার্যকরের দাবিতে ময়মনসিংহে বিক্ষোভ মিছিল ফুলপুরে গরিবদের মাঝে জেলা প্রশাসকের ছাগল খাসি বিতরণ ফুলপুরে চানপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে গাছের চারা বিতরণ ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে মধ্যস্থতা করার জন্য ধন্যবাদ — ড. মাহমুদ বিন সাঈদ ফুলপুর পৌরসভাকে ইভটিজিং ও অপরাধমুক্ত রাখতে সিসি ক্যামেরা উদ্বোধন চলে গেলেন কিংবদন্তি প্রবীণ আলেম আল্লামা আহমাদ হুসাইন

ফুলপুর পৌরসভার ওয়ার্ড ছাত্রদল নেতা রাসেল মাহমুদ আর নেই

Reporter Name / ১৭০ Time View
Update : মঙ্গলবার, ১৬ জানুয়ারি, ২০২৪

নিজস্ব সংবাদদাতা

ময়মনসিংহের ফুলপুর পৌরসভার ১ নং চরপাড়া ওয়ার্ড ছাত্রদলের সিনিয়র সহ-সভাপতি টগবগে যুবক রাসেল মাহমুদ আর নেই। তিনি সোমবার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে ইন্তেকাল করেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।

জানা যায়, শেরপুর রোড মোড়ে সিদ্দিক ট্রেডার্স সংলগ্ন কম্পিউটারের দোকানে ব্যবসা করতো রাসেল। এটা তার মামা ফুলপুর সদর ইউনিয়নের ৫নং ওয়ার্ড মেম্বার আনোয়ারের দোকান। গতকালও সে ভাল ছিল। বিয়ে করেনি। রাতে হঠাৎ তার বুকে ব্যথা শুরু হয়। অসুস্থতা বেশি অনুভব হলে তাকে ফুলপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। সেখানে নেওয়ার পর কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। মৃত্যুর সময় রাসেল তার মা ও সহোদর ২ ভাইসহ অনেক গুণগ্রাহী রেখে গেছেন।

রাসেল চরপাড়া এলাকার মৃত আদম আলীর ছেলে। সম্প্রতি তার নানা গিয়াস উদ্দিন সরকার মারা যান। তারপর তার মামা মারা গেছেন। এবার সে মারা গেল। একের পর এক এ পরিবারে শোকের ছায়া নেমে আসে। তার মৃত্যুতে পৌর  বিএনপিসহ বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা শোক প্রকাশ করেছেন এবং তার শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন। রাসেলের নামাজে জানাজা কাজিয়াকান্দা কামিল মাদরাসা মাঠে বাদ যুহর অনুষ্ঠিত হবে। পরিবারের সদস্যদের পক্ষ থেকে সবাইকে জানাজায় শরীক হওয়ার জন্য অনুরোধ জানানো হয়েছে।


আপনার মতামত লিখুন :
More News Of This Category

ফেসবুকে আমরা